এক্সপ্লোর

Saokat Molla: গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ

Saokat Molla Arrested: DJ বাজিয়ে মাছ চোর গানের সঙ্গে নাচ। হাতে মাছ, ডিম। চলছে মিষ্টি বিলি, সঙ্গে চোর স্লোগান। ক্য়ানিংয়ের জীবনতলায় আরাবুল মিষ্টি বিলি করছেন।

সুকান্ত মুখোপাধ্য়ায়, হিন্দোল দে ও রঞ্জিত সাউ, কলকাতা: ২ দিনের লুকোচুরি পর, শুক্রবার রাতে, গ্রেফতার হন সওকত মোল্লা। আর শনিবার দিনভর, কখনও NIA দফতরের সামনে, কখনও আদালত চত্বরে, সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। DJ বাজিয়ে চলল মাছ চোর গান। মাছ-ডিম হাতে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের বাসিন্দারা। 

DJ বাজিয়ে মাছ চোর গানের সঙ্গে নাচ। হাতে মাছ, ডিম। চলছে মিষ্টি বিলি, সঙ্গে চোর স্লোগান। ক্য়ানিংয়ের জীবনতলায় আরাবুল মিষ্টি বিলি করছেন।

NIA দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা NIA-র বিশেষ আদালত - দিনভর ধৃত তৃণমূল নেতা সওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। NIA দফতর: গানের সঙ্গে নাচ। বিধাননগর মহকুমা হাসপাতাল: চোর স্লোগান। NIA স্পেশাল কোর্ট: ছোড়া হল বোতল। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার, গ্রেফতার হন, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী সওকত মোল্লা। রাতে তাঁকে NIA দফতরেই রাখা হয়।

'মাছ চোর অ্য়ারেস্ট হওয়ার কারণে আমরা আনন্দে মিষ্টি বিতরণ করছি', অকপটে বলছেন বিক্ষোভকারীরা। একজন বললেন, 'ওকে মাছ ভাজা খাইয়ে দিয়ে চলে যাব আমরা।' আর একজন বলেন, 'সওকত মোল্লার ক্য়ানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে। ++ সওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হল, সেটা কোথা থেকে হল।' শনিবার সকালে নিউটাউনে NIA দফতরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারও হাতে ছিল ডিম... কারও হাতে ছিল মাছ... সঙ্গে DJ-তে বাজানো হয় মাছ চোর গান...।

NIA-র বিশেষ আদালতে সওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জীবনতলা থেকে বিজেপি কর্মীরা এসেছেন। যাঁরা দীর্ঘদিন, বিশেষ করে ২০২১ থেকে সওকতের বাহিনীর দ্বারা আক্রান্ত, তাঁরা এসেছেন। জানিয়েছেন, বিজেপির কর্মী, কার্যকর্তাদের উপর অকথ্য় অত্য়াচার, জেসিবি মেশিন দিয়ে ঘরবাড়ি লুঠপাট, হাজার হাজার কর্মী আজকে ঘরছাড়া ছিল, এই সওকত মোল্লার কারণে।

আরও পড়ুন: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!

এক বিজেপি কর্মী বলেছেন, '২১ সালে আমায় তুলে নিয়ে গিয়ে মেরেছে, বন্দুকের বাঁট দিয়ে, লোহার বাঁট দিয়ে, ২৪-এ মেরেছে। ভোটের দিন ২৬-এও মেরেছে। আমার ঘরবাড়ি লুঠ-পাট করে নিয়েছে।'

এদিকে, নিউটাউনে বিক্ষোভ-পরিস্থিতির কারণে, NIA দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। NIA দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সওকত মোল্লাকে। সেখানেও তাঁকে ঘিরে ওঠে চোর স্লোগান...। এরপর, ব্য়াঙ্কশাল আদালতের NIA-র স্পেশাল কোর্টে ঢোকানোর সময়, চোর স্লোগানের পাশাপাশি, সওকত মোল্লাকে লক্ষ্য় করে ছোড়া হয় জলের বোতল।

সরাসরি লকআপে নিয়ে যাওয়া হয়। কোনও প্রশ্নের উত্তর দেননি সওকত। ফাঁকা জলের বোতল ছোড়া হয়। ঘেরাটোপ করে দেওয়া হয়। এদিন আদালতে সওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে, তাঁর আইনজীবী বলেন, সওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত নন। তিনি ঘটনাস্থল বা তার আশেপাশে ছিলেন না। ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ছিলেন।তাহলে তিনি কীভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? জামিনের বিরোধিতা করে NIA-র আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী সওকত মোল্লা। তিনি অত্য়ন্ত প্রভাবশালী। তাঁকে জামিন দেওয়া হলে, সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
Advertisement

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget