এক্সপ্লোর

Shatarup Ghosh: "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের

Abhishek Banerjee: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। এমনকি তিনি ডিজের অর্থও বোঝালেন।

কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার । তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা । দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা । উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই 'চোর চোর' বলে স্লোগানও দিতে থাকে । অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে এই ধুন্ধুমারের মধ্যে ছিঁড়ে যায় তাঁর জামাও ।

আরও পড়ুন: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল

আর এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ । এমনকি তিনি ডিজের অর্থও বোঝালেন । শতরূপ ঘোষ বললেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে বাংলায় ডিজে বাজবে । তখন ভেবেছিলাম ডিজে মানে ডিস্ক জকি । কিন্তু আজ বুঝলাম ডি মানে ডিম আর যে মানে জুতো । বাংলায় ডিজে বাজছে । পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এ হচ্ছে সাংসদ । পিসি না থাকলে এর পাড়ার একটা শনি পুজোর কমিটি যেতার ক্ষমতা নেই ।"

উল্লেখ্য, সোনারপুর থেকে  কলকাতা ফিরলে প্রথমে অ্যাপোলো ও তারপর বেল ভিউ, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালে বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার চেষ্টা করা হয় । যদিও কোনও হাসপাতালই তাঁকে ভর্তি রাখতে চায়নি । কারণ হিসাবে দুই হাসপাতালের তরফেই জানানও হয়েছে যে অভিষেকের শরীরে কোনও গুরুতর চোট বা আঘাত নেই । আর তারপর কালীঘাটের বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।

আরও পড়ুন: "আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল কংগ্রেস অক্ষত আছে", ডিজে থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না করতে চাওয়া প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, "ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি । কিন্তু তারা বাধ্য হয়েছে । কারণ, এমন না হলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে কর্তৃপক্ষ ।"

অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিত সরকার বলছেন, "মন্দ লোকেরা একটা কথা সন্দেহ করছেন । আজকে বা কাল বিভিন্ন সময় হাজিরা দেওয়ার যে সব হাজিরা দেওয়ার কাগজ গিয়ে পৌঁছেছে সেগুলোকে এড়ানোর জন্যই তিনি নাকি হাসপাতালে যাওয়ার নাটক করছেন ।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : রাজ্যে এলেন রেলমন্ত্রী, সাধারণ যাত্রীদের সঙ্গে উঠলেন এয়ারপোর্ট মেট্রোয়
রাজ্যে এলেন রেলমন্ত্রী, সাধারণ যাত্রীদের সঙ্গে উঠলেন এয়ারপোর্ট মেট্রোয়
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Weather Update : অপেক্ষার অবসান! আগামী ২ সপ্তাহে তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত, দুর্যোগের সতর্কতা কোথায় কোথায়?
অপেক্ষার অবসান! আগামী ২ সপ্তাহে তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত, দুর্যোগের সতর্কতা কোথায় কোথায়?
Arms Recovered: সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি
সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget