SIR Final List: SIR-এর চূড়ান্ত তালিকায় কত লক্ষের নাম বাদ? ক্যাটেগরি-ভিত্তিক নাম প্রকাশ করবে কমিশন
Election Commission on SIR Final List: নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৮ লক্ষ নাম থাকছে। ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

কলকাতা: এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রস্তুত। ২৫ ফেব্রুয়ারি বন্ধ হয়েছে স্ক্রুটিনি। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষের। প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। সেখান থেকে ৫৮ লক্ষের নাম বাদ গেছে। এই ৭ কোটি ৮ লক্ষকে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৮ লক্ষ নাম থাকছে। ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২৫ ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ 'ফ্রিজ' অর্থাৎ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। এমনকি এই তালিকা ছাপার জন্যও প্রস্তুত। ফলে এবিষয়ে আর কোনও সন্দেহ নেই যে ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে। অন্তত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।
এদিকে, প্রায় ৬০ লক্ষ নাম যে এসআইআর খসড়া তালিকা (SIR Draft List) থেকে বাদ গিয়েছিল, তার জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ চালাচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় এই ৭ কোটি ৮ লক্ষকে একাধিক ক্যাটাগরিতে (Category) ভাগ করা থাকবে। একদিকে 'ডিলিটেড' ক্যাটাগরি থাকবে, অন্যদিকে থাকবে 'নিস্পত্তি হয়নি' এমন ক্যাটেগরি। এছাড়া থাকবে 'অ্যাপ্রুভড' ক্যাটেগরি।
কোন কোন ক্যাটেগরি?
নির্বাচন কমিশন সূত্রে খবর,
- যাঁদের নাম থাকবে তাঁদের নামের পাশে 'অ্যাপ্রুভড' লেখা থাকবে
- যাঁদের নাম বাদ যাবে তাঁদের নামের পাশে 'ডিলিটেড' লেখা থাকবে
- যাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাঁদের নামের পাশে লেখা থাকবে 'অ্যাজুডিকেশন'
এবার অনেকের মনেই প্রশ্ন, যাঁদের নাম এসআইআরের খসড়া তালিকায় ছিল না, যাঁদের এখনও তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাঁরা কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় তাঁদের নামের পাশে 'নিস্পত্তি হয়নি' বলে উল্লেখ করা থাকবে। এছাড়াও যেদিন ভোট ঘোষণা হবে, যত দফায় ভোট হবে এবং দফা অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্ট ভোটার তালিকা আসতে থাকবে। সেক্ষেত্রে এই তালিকাকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।
কোথায় দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা?
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনের মতো কমিশন নির্ধারিত একাধিক জায়গায় এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও এই তালিকা দেখতে পাওয়া যাবে।
কখন দেখা যাবে?
অনেকের মনে প্রশ্ন, এসআইআরের চূড়ান্ত তালিকা কি ২৮ ফেব্রুয়ারি সকাল থেকেই দেখতে পাওয়া যাবে? নাকি ২৮ তারিখ রাত ১২টার পর তালিকাটি দেখা যাবে? নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি এই বিষয়টিতে আলোকপাত করবে বলে জানা যাচ্ছে।























