এক্সপ্লোর

South 24 Paragana News : 'কয়েক হাজার কোটি টাকা কাটমানি, ক্যামাক স্ট্রিটে পাঠানো হত', জাহাঙ্গিরের অফিসের সামনে বিক্ষোভ ঠিকাদারদের

Cutmoney Allegation : তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা কাটমানি হিসাবে নেওয়া হত, তারপরেই তাঁরা কাজ পেতেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদাররা।

হিন্দোল দে, আলিপুর : বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই পরিস্থিতি আরও বিপাকে পড়েছেন তিনি। এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। অন্যদিকে, জাহাঙ্গির খান পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ। তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা কাটমানি হিসাবে নেওয়া হত, তারপরেই তাঁরা কাজ পেতেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। বিক্ষোভকারী বক্তব্য, "আমরা কাটমানির টাকা ফেরত চাই। সেই টাকা ফেরতের দাবিতে আমরা পোস্টার মেরেছি।" ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সেখানে।

পোস্টারে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধীন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের তরফে লেখা হয়েছে, গত প্রায় সাত বছর ধরে টেন্ডারের কাজ পাওয়ার ক্ষেত্রে তাঁদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

তাঁদের অভিযোগ, জাহাঙ্গির খানের পিএ প্রবীর হাজরার মাধ্যমে কাটমানির টাকা না দিলে তাঁদের টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হত না এবং কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করা হত। এই কাটমানির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এই টাকা ক্যামাক স্ট্রিটে পাঠানো হত।

বিক্ষোভকারী নিমাই নস্কর নামে এক ঠিকাদার আরও বলেন, "আমাদের দীর্ঘদিন...সাত বছর ধরে ৭ শতাংশ থেকে ১০ শতাংশ টাকা কাটমানি দিতে হয়। প্রবীর হাজরার কাছে জমা করলে তারপরে...। প্রবীর হাজরা জাহাঙ্গির খানের পিএ। প্রবীর হাজরার কাছে জমা দিলে তারপরে আমাদের কাজ এন্ট্রি হবে। হতে পারে, না হতে পারে। আবার বলবে পরের বারে। টাকা দেওয়ার পরেও। সাত বছর ধরে কোটি কোটি টাকা আমাদের কন্ট্রাক্টরদের কাছ থেকে নিয়েছেন।" অপর এর ঠিকাদার বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। জাহাঙ্গির খান যে টাকা নিয়েছেন। কাটমানি হিসাবে । ১০ পারসেন্ট, ৭ পারসেন্ট, আবার কারো কাছে ১২ পারসেন্ট নিয়ে কাজ দিয়েছেন এবং টাকা নিয়ে অনেক সময় কাজ দেননি। পরের বছর দেব বলেছে। এভাবে আমাদের হেনস্থা করে গেছেন।"  এদিকে ২১ মে, বৃহস্পতিবার, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে। তার ঠিক ২ দিন আগে নির্বাচনে লড়া থেকে সরে দাঁড়িয়ে জাহাঙ্গির খান বলেছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কারণ তিনি ফলতার উন্নয়ন চান। চান, ফলতায় অনেক উন্নয়নমূলক কাজ হোক। ফলতা খুব শিগগিরি 'সোনার ফলতা' হয়ে উঠুক । 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC MLA Siuli Saha: আগে একটা প্রোপোজাল দেওয়ার পর আরেকটা বলতে গেলে, বলত বোস... : তৃণমূল বিধায়ক শিউলি সাহা
আগে একটা প্রোপোজাল দেওয়ার পর আরেকটা বলতে গেলে, বলত বোস... : তৃণমূল বিধায়ক শিউলি সাহা
Sabyasachi Dutta Arrested:
"গরম পড়েছে, এরা তো এসি ছাড়া থাকতে পারে না..", সব্যসাচী দত্তর গ্রেফতারিতে খোঁচা শারদ্বতর
North 24 Pargana News: TMC পুরপ্রধানের বাড়ির পাশে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, তা খুলতেই একে একে বেরোল...
TMC পুরপ্রধানের বাড়ির পাশে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, তা খুলতেই একে একে বেরোল...
News Live Update : পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget