South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
Namkhana Aadhar Card Voter Card Rescue : নামখানায় উদ্ধার ভোটার ও আধার কার্ড, এতগুলি গুরুত্বপূর্ণ নথি কীভাবে এল চায়ের দোকানে? তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড। উদ্ধার ৩৫ টি আধার কার্ড, ৯ টি ভোটার কার্ড, ৩৮ টি LIC-র বন্ড। উদ্ধার ২৬ টি ATM কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। এতগুলি গুরুত্বপূর্ণ নথি কীভাবে এল চায়ের দোকানে? তদন্তে পুলিশ।
আরও পড়ুন, দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
সম্প্রতি, কলকাতার ট্যাংরার সেকেন্ড লেনে, তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার হল বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার ও রেশন কার্ড। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বরানগরে, নথি ছাড়া আধার কার্ড তৈরি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যবসায়ীকে। এই দুই ঘটনায় নতুন করে ছড়াল উত্তেজনা।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বুধবার সন্ধেবেলায় এখান থেকেই বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার ও রেশন কার্ড উদ্ধার হয়। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বরানগরে,নথি ছাড়া আধার কার্ড তৈরি ও বেশি টাকায় আধার-লিঙ্ক করানোর অভিযোগে, গ্রেফতার করা হল এক ব্যবসায়ীকে।
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী





















