এক্সপ্লোর

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

Dilip Ghosh: 'সমবায় সেক্টরে বিপর্যয়ের আশঙ্কা, এর জন্য দায়ী আগের দুর্নীতিগ্রস্ত সরকার।' আগের রাজ্য সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী থেকে পঞ্চায়েত মন্ত্রী।

কলকাতা: একদিকে আবাস যোজনার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। অন্যদিকে সমবায় সেক্টরে বিপর্যয়ের আশঙ্কা। বুধবার নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তারপর প্রাক্তন তৃণমূল সরকারকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তুলে ধরলেন সেই আমলের দুর্নীতির প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর পাশাপাশি, মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 

তৃণমূল সরকারের আমলে বারবার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী বেঞ্চে থাকাকালীন যাকে হাতিয়ার করে আক্রমণ শানাতে দেখা গেছে বিজেপিকে। এবার সেই একই অস্ত্রে আগের রাজ্য সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী থেকে পঞ্চায়েত মন্ত্রী। বুধবার নবান্ন থেকে রাজ্যের সমবায় দুর্নীতি নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কো-অপারেটিভ সেক্টরে পশ্চিমবঙ্গে কোনও কাজ লাস্ট ১৫ বছরে আগের সরকার করেনি। তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিচ্ছেন টাকা নিলে শোধ করবেন না। নিয়মিত অডিট হয়নি এবং ডিজাস্টার হয়ে গেছে কো-অপারেটিভ সেক্টরে। ''                                                         

আরও পড়ুন -  সমবায় দফতরে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর, OBC-জট কাটিয়ে কীভাবে চাকরি দিলেন ? জানালেন নিজেই

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণেই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বহু যোগ্য মানুষজন। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসের সার্ভে চলছে। ৩০ হাজার কোটি টাকা এবং ৪০ লক্ষ ইউনিট আবাস যোজনার বাড়ি আগের সরকারে আমলে দিয়েছে। তাঁর অর্ধেকের বেশি লুঠ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে এখনও ৪৭ লক্ষ মানুষের আবাস তৈরি হয়নি। এর জন্য দায়ী আগের দুর্নীতিগ্রস্ত সরকার।''                         

মুখ্যমন্ত্রীর পাশাপাশি, এই সেক্টরের দুর্নীতি নিয়ে মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, ''বিগত সরকারের দুর্নীতির জন্য লোকসান হয়েছে রাজ্যের। সেক্ষেত্রে ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত ছিল বাংলার মানুষ। কেন ? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণে।'' 

উল্লেখ্য, বুধবার, নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী জানান, OBC জট কাটিয়ে এই নিয়োগ করা হয়েছে। আগের সরকারের আমলে পরীক্ষা হত কিন্তু নিয়োগ হত না। কিন্তু সমস্ত জট কাটিয়ে নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করছে। তিনি বলেও জানান যে,গত ১৫ বছরে আগের সরকার কোনও কাজ করেনি, আগের সরকারের আমলে সমবায় ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছিল। নিয়োগের ক্ষেত্রে আগের সরকার যে ভুল করেছিল, এই সরকার করবে না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Advertisement

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget