এক্সপ্লোর

Durga Puja Honorarium: পুজোর অনুদান আর পাবে ক্লাবগুলি? বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর... কী বলছে কমিটিগুলো?

Durga Puja News: ২০১৮-এ রাজ্য়ে প্রথম দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তৎকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার

কলকাতা: সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয়, তাদের দেওয়ারও দরকার নেই।যাঁরা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাঁদের পাশেই সরকার থাকবে। পুজো অনুদান নিয়ে শুক্রবার এমনই মন্তব্য় করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ ব্য়াপারে সহমত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্য়োক্তা, বিজেপি বিধায়ক সজল ঘোষ। কিন্তু ছোট ছোট পুজোর উদ্য়োক্তারা বলছেন, সরকারি অনুদান তাদের প্রয়োজন!

পুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

২০১৮-এ রাজ্য়ে প্রথম দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তৎকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকার। শুরুতে অঙ্কটা ছিল ক্লাব বা সংগঠন পিছু ১০ হাজার টাকা। সেই অঙ্কটাই ক্রমে বাড়তে থাকে। ২০২৩-এ ছিল ৭০ হাজার টাকা, ২০২৪-এ ৮৫ হাজার টাকা, ২০২৫-এ অর্থাৎ বিধানসভা ভোটের আগের বছর কার্যত কল্পতরু হয়ে যায় তৃণমূল সরকার। একলাফে পুজো অনুদানের অঙ্ক বাড়িয়ে করা হয় ১ লক্ষ ১০ হাজার টাকা। পুজো অনুদান নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। আজ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি নিশ্চয় আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলব, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয়, তাদের দেওয়ারও দরকার নেই। যাঁরা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাঁদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরও বেশি সংখ্যায় হবে।'

কী বলছে পুজো কমিটিগুলো?

গত বছর ৪৫ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দিয়েছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। প্রত্য়েক পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিতে, রাজ্য় সরকারের খরচ হয় ৪৯৫ কোটি টাকা। তবে, বেশ কিছু পুজো কমিটি আছে, যারা এই অনুদান গ্রহণ করেনি। তার মধ্য়ে অন্য়তম সন্তোষ মিত্র স্কোয়ার। এদিন পুজো অনুদান নিয়ে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত সম্পর্কে সজল ঘোষ বলেন, ' আমি এত বছর ধরে করছি। নিই না। এত পুজো তারা বলতে লজ্জা পেত নেব না। দেখছেন তো ক্লাবে কোটি কোটি টাকা। যাদের এই ১ লাখ দরকারই নেই। এটা সরকারি ফান্ডের অপচয়। তবে অনেক পুজো আছে, যাদের দরকার। বহু বড় বড় পুজোরই যা জাঁকজমক, আড়ম্বর, তাতে সরকারি অনুদান তাদের লাগে না! তাদের বাজেট বিশাল!...টাকার উৎসও অনেক!'

কিন্তু ছোট ছোট পুজোর উদ্য়োক্তারা বলছেন, সরকারি অনুদান তাদের প্রয়োজন! যেমন ১০৫ বছরের পুরনো ভবানীপুরের এই পুজো কমিটি! ভবানীপুর সর্বজনীন ধর্ম প্রসারনী সমিতি (মুখার্জি ঘাট)-এর উদ্য়োক্তা  প্রকাশ নারওয়ানি বলছেন, '১০৫ বছরের পুজো। আমাদের পুরনো পুজো, ছোটো পুজো। আগের সরকার যে টাকা দিত, লাগত। কিন্তু অনেক পুজোরই লাগে না। আমাদের অনুদান চালু রাখলে উপকার হয়।' হাতে আর কয়েকমাস, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব! তার আগে পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী!

আরও পড়ুন: Bollywood News: ৭ বছরের জন্য জেলে যেতে বলেছিল আদালত, বলিউড ছেড়ে সেই নায়ক এখন কাপড়ের ব্যবসা করেই সংসার চালাচ্ছেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget