এক্সপ্লোর

Tapas Roy on Tata: দফতরের দায়িত্ব হাতে পাওয়ার পরই টাটাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বললেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়

Tata Motors: দায়িত্ব পেয়েই শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের মুখে শোনা গেল টাটার কথা। প্রথম কোন কাজ করবেন তিনি? জানালেন টাটাকে ফিরিয়ে নিয়ে আসাই তাঁর প্রথম ও প্রধান কাজ।

কলকাতা: পশ্চিমবঙ্গের শিল্প দফতরের দায়িত্ব পেয়েছেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। আর দায়িত্ব পেয়েই তাঁর মুখে শোনা গেল টাটার কথা। প্রথম কোন কাজ করবেন তিনি? জানালেন টাটাকে ফিরিয়ে নিয়ে আসাই তাঁর প্রথম ও প্রধান কাজ। তাপস রায় বললেন, "আমার প্রথম কাজ হবে টাটাকে ফিরিয়ে নিয়ে আসা। সিঙ্গুর ও অন্যান্য জায়গায়। সেটা তো দেখতে হবে, টাটাকে বলতে হবে। সিঙ্গুরে যে কী অবস্থা করে রেখেছে ১৫ বছরে। না শিল্প, না কৃষি।"

আরও পড়ুন: "কলেজে লাইব্রেরি, কম্পিউটার ল্যাবের বদলে বেডরুম", বাম থেকে তৃণমূল; একসুরে সকলকে বিদ্ধ করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী

শিল্প ছাড়াও বাণিজ্য দফতর ও অচিরচরিত শক্তি দফতরের দায়িত্বও পেলেন তিনি। আর দফতর পাওয়ার পরই তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা, এমনই জানিয়েছেন তাপস রায়। মানিকতলার বিজেপি বিধায়ক বললেন, "অনেক ফোনই আসছে। প্রাক্তন শিল্পমন্ত্রী হিসাবে ফোন করেছিলেন শশী পাঁজা। আমাকে শুভেচ্ছা, অভিনন্দন জানালেন।"

তবে শুধু সিঙ্গুর বা টাটাকে ফিরিয়ে নিয়ে আসাই নয়, আরও একাধিক বিষয় বললেন তিনি। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় তাপস রায় বলেন, "এর পর হচ্ছে যে ৬ হাজার ৬৮৮ টি ছোট বড় কারখানা যে অনাচার, অত্যাচার, দুর্বিচারে যে চলে গিয়েছে, সেই ব্যবসায়ী ও শিল্পপতিদের ফিরিয়ে নিয়ে আসা।" এরপর তিনি নিজের তৃতীয় লক্ষ্য ও সামনে নিয়ে আসেন। বলেন, "তৃতীয়ত, দেশ, বিদেশের সব বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের এখানে আসতে বলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা ও এখানে যে অনেক কিছু করার স্কোপ আছে। এমন একটি রাজ্য তো আর একটি পাওয়া যাবে না। এখানে সব পাবেন।"

আরও পড়ুন: দফতর পাওয়ার পর ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন শশী পাঁজা, জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়

উল্লেখ্য, অর্থ দফতরের দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়। উচ্চশিক্ষা মন্ত্রী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা ও  বস্ত্র দফতর পেলেন দীপক বর্মন। পরিবহণ দফতর ও শ্রম দফতরের দায়িত্ব পেলেন অর্জুন সিং। দুধকুমার মণ্ডল হলেন কৃষিমন্ত্রী। পর্যটন ও পরিষদীয় মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ। বন দফতর ও পরিবেশ দফতরের দায়িত্ব পেলেন মনোজ ওঁরাও। গৌরীশঙ্কর ঘোষ পেলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ও জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দফতর। কল্যাণ চক্রবর্তী হলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। অরূপ কুমার দাস হলেন সেচমন্ত্রী। আর পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হলেন অজয় পোদ্দার।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Advertisement

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget