Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Abhishek Banerjee Camac Street Office: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তৃণমূলের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে উঠল আরও বড় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মালিকপক্ষের অভিযোগ, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূলের চুক্তি হয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে বাজারদরের তুলনায় অনেক কম, মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিসটি নিয়ে নেওয়া হয়। ১৭ হাজার স্কোয়ার ফিটের দু'টি (৭ তলা ও ৮ তলা ) ফ্লোরের মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল কমপ্লিশন সার্টিফিকেট বা CC না পাওয়া পর্যন্ত ওই জায়গা দখল করে ব্যবহার বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না। ততদিন শুধুমাত্র 'ফিট আউট পারপাসে' জায়গাটি ব্যবহার করা যাবে। অভিযোগ, এরপর প্রভাব খাটিয়ে বর্তমানে 'পলাতক' বিনয় মিশ্র ও জেলবন্দি শান্তনু বিশ্বাসরা মালিকের কাছ থেকে কার্যত অফিসটি কব্জা করেন। এমনকী অভিযোগ, গত পাঁচ মাস ধরে এই অফিসের ভাড়াও বকেয়া রয়েছে।
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের। 'মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিস ভাড়া নেওয়া হয়। ১৭ হাজার স্কোয়ার ফিটের ৭ ও ৮ তলার মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা। গত পাঁচ মাস ধরে অফিসের ভাড়াও বকেয়া', দাবি মালিকপক্ষের। '২০২০ সালে রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চুক্তি হয়। এলাহাবাদ ব্যাঙ্কের হরিশ মুখার্জি ব্রাঞ্চ থেকে দু'দফায় ৫০ লক্ষ টাকা দেয় AITC. চুক্তির শর্ত ছিল, কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত দখল করা যাবে না, ব্যবহার করা বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না। চুক্তির একাধিক শর্ত মানা হয়নি', দাবি ভবনের মালিকপক্ষের।
এর আগে ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের মালিক দাবি করেছিলেন, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। চুক্তিতে সই করেন বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাড়ি মালিকের অভিযোগ, লিজে যে শর্ত ছিল, তা মানা হয়নি। আইনজীবীর দাবি, মালিকের তরফ থেকে কমপ্লিশন সার্টিফিকেট বা CC-র জন্য বারবার বলা হয়। অভিযোগ, তারপরও প্রভাব খাটিয়ে জোর করে ২টি ফ্লোর দখল করা হয়েছে। বেআইনিভাবে অফিস দখলের অভিযোগ তুলেছিলেন ক্যামাক স্ট্রিটের এই বিল্ডিং-এর মালিক।
Before You Go
Subrata Gupta: "অভিযোগ হচ্ছে, সেগুলি তদন্ত করে দেখা উচিত", মন্তব্য সুব্রত গুপ্তের | SIR | ABP Ananda






















