এক্সপ্লোর

TMC News: কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙছে তৃণমূলের? আজই পদত্যাগ করতে পারেন দুই আধিকারিক

TMC Councilors Resignation from KMC: কলকাতা পুরসভায় ফের কি ভাঙন তৃণমূলে? দু'জনের পদত্যাগ ঘিরে জোর জল্পনা।

কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই টালমাটাল অবস্থা। কলকাতা পুরসভাতেও ফের কি ঘর ভাঙছে তৃণমূলের? এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। কারণ এক বরো চেয়ারম্যান এবং এক পদাধিকারী কলকাতা পুরসভা থেকে ইস্তফা দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। আজই তাঁরা ইস্তফা দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। কলকাতা পুরসভায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের হাতে পদত্যাগের চিঠি তুলে দিতে পারেন। (TMC Councilors Resignation from KMC)

কলকাতা পুরসভার এক বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে জানা যাচ্ছে। কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা ৮। ওই কমিটির চেয়ারপার্সন মধুচ্ছন্দা দেব। তিনিই একমাত্র বিরোধী। বাদ বাকি সাত জনই তৃণমূলের। ওই সাত জনের মধ্যে এক জন ইস্তফা দিতে পারেন বলে খবর। এর আগে, বরো ৯-এর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেছিলেন। আজ বিকেলের দিকে এই দু'জন পদত্যাগ করতে পারেন বলে সম্ভাবনা দেখা দিয়েছে। (TMC News)

আরও পড়ুন: SIR-এ নাম বাদ যাওয়া মানেই কি নাগরিকত্ব বাতিল? বড় রায় দিল সুপ্রিম কোর্ট

কয়েক দিন আগে ইস্তফা দিয়েছিলেন দেবলীনা। তিনি আর বরো চেয়ারপার্সনের ঘরে যাচ্ছেন না। চাবিও হ্যান্ডওভার করে দিয়েছেন। আর সেই আবহেই আরও দু'জনের পদত্যাগের সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বিকেলেই কলকাতা পুরসভায় পৌঁছবেন তাঁরা। মেয়র ফিরহাদ না থাকলে, পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। 

আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে

পদত্যাগ করার সময় একাধিক কারণ তুলে ধরেছিলেন দেবলীনা। তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিভিন্ন সম্পত্তিতে নোটিস যায়। সেই নিয়ে দলের তরফে চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু আজ যে দু'জন পদত্যাগ করবেন, তাঁদের পদত্যাগের কারণ এখনও জানা যায়নি। পদত্যাগ করে তাঁরা সংবাদমাধ্য়মে মুখ খুলতে পারেন। তবে যে ভাবে পর পর তৃণমূলের লোকজন পদত্যাগ করতে শুরু করেছেন, তাতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। 

শুধু কলকাতা পুরসভাতেই নয়, জেলায় জেলায় তৃণমূলের কাউন্সিলররা পদ ছাড়তে শুরু করেছেন। দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও শুরু করেছেন অনেকে। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দলের ভরাডুবির জন্য ভোটকুশলী সংস্থা I-PAC-কে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, "বিজেপি ক্ষমতায় এসেছে বলে ১৫ দিন চেয়ারম্যান থাকতে পেরেছি। তৃণমূল ক্ষমতায় এলে ১৫ দিনও পদে থাকতে পারতাম না। আমরা I-PAC আতঙ্কে ভুগতাম। I-PAC কেন পালিয়ে গেল? I-PAC কে সামনে রেখে পর্যালোচনা করা হোক।" এমনকি শুভেন্দু অধিকারীও I-PAC-এর জন্যই তৃণমূল ছেড়েছিলেন বলে দাবি করেছেন সুপ্রকাশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
World Environment Day: যুদ্ধ, জলবায়ু সঙ্কট, প্রকৃতির আর্তনাদ—২০৫০ সালের পৃথিবী কি বাসযোগ্য থাকবে?
যুদ্ধ, জলবায়ু সঙ্কট, প্রকৃতির আর্তনাদ—২০৫০ সালের পৃথিবী কি বাসযোগ্য থাকবে?
News Live: তৃণমূলের প্রাক্তন বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
তৃণমূলের প্রাক্তন বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
Advertisement

ভিডিও

#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget