TMC MP Nadimul Haque: কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের
TMC MP Nadimul Haque Faces ED Questioning: রাঁচিতে খোঁজ মিলল নাদিমুলের, ED-র জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল সাংসদ

কলকাতা: রাঁচিতে খোঁজ মিলল নাদিমুলের। কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।এদিন পার্ক সার্কাসের ১২নং দরগা রোডে নাদিমুলের খবরের কাগজের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বোন, ভগ্নিপতির বাড়িতেও অভিযান চালায় ED। অবশেষে রাঁচিতে তৃণমূল সাংসদ নাদিমুল হকের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর। এইমুহূর্তে ED-র জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল সাংসদ।
একদিকে কলকাতা,অন্যদিকে দিল্লি আর ঝাড়খণ্ডের রাঁচি। সোমবার সকাল থেকে এভাবেই অ্যাকশনে নামল ED.রাজ্য়সভার সাংসদ ও কালীঘাট-তৃণমূলের নেতা নাদিমুল হকের বিভিন্ন ঠিকানায় অভিযান চালাল ED.নাদিমুলের সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে বিভিন্ন সন্দেহজনক লেনদেন, এই অভিযোগে একসঙ্গে ৩ রাজ্যের মোট ৭ জায়গায় তল্লাশি চালালেন ED আধিকারিকরা।রাঁচিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যসভার সাংসদকে।সাউথ অ্যাভিনিউ এটা হল নাদিমুল হকের অফিশিয়াল রেসিডেন্স। তবে তিনি এখানে থাকেন না। এটাকে তৃণমূলের দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হয় দিল্লিতে। মমতা-অভিষেকের ছবি রয়েছে এই বাড়ির সামনে। এই বাড়িতেই সকাল থেকে ED-র তল্লাশি চলছে। নাদিমুল হকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। কিছু বেআইনি লেনদেন হয়েছে আখরাবে মশরিখ যে কাগজ রয়েছে তার ডিরেক্টর তিনি।
কেন ED স্ক্যানারে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক? জানা গেছে, অগাস্টে কালীঘাট-তৃণমূলের নেতার বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ জমা পড়ে।সেই অভিযোগেরই সূত্র ধরে রাজ্য়সভার সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছে ED.বিজেপি রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে আমাদের কাছে কিছু নেই। তৃণমূল তৃণমূলই আমরা বারবার বলেছি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। ওদের সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভালো।'
সোমবার সকাল ৬টা নাগাদ ,পার্ক সার্কাসের ১২নং দরগা রোডে নাদিমুল হকের খবরের কাগজের অফিসে পৌঁছে যান ED আধিকারিকরা।আজ সকালে নিউটাউনে CRPF ক্যাম্প থেকে প্রচুর ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। তাঁরা পার্ক সার্কাস সেভেন পয়েন্টে অপেক্ষা করার পর এখানে প্রবেশ করে। ভেতরে যে প্রবেশ পথ রয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। ED সূত্রে দাবি, রাজ্য়সভার সাংসদ ও কালীঘাট-তৃণমূলের নেতা নাদিমুল হকের সংস্থায় আয়বহির্ভূত বেশ কিছু লেনদেনের নথি হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের।নামে-বেনামে একাধিক অ্যাকাউন্টের মাধ্য়মে হয়েছে এই আর্থিক লেনদেন।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















