West Bengal Live Blog: আজ SIR শুনানির শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ
West Bengal Live News Update: দেড় মাসেরও বেশি সময় পর, আজ SIR শুনানির শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি আপলোড ও স্ক্রুটিনি।
LIVE

Background
কলকাতা: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলি
দেড় মাসেরও বেশি সময় পর, আজ SIR শুনানির শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি আপলোড ও স্ক্রুটিনি।
মোট সোয়া ৬ লক্ষ এখনও আসেননি শুনানিতে। উত্তর ২৪ পরগনাতেইএক চতুর্থাংশ ১ লক্ষ
মহারাষ্ট্রের দায়িত্ব সামলে পশ্চিমবঙ্গে আসছেন স্পেশাল অবজার্ভার অবসরপ্রাপ্ত IPS এন কে মিশ্র। SIR প্রক্রিয়া, নির্বাচনী প্রস্তুতি কোন পর্যায়ে? রিপোর্ট দেবেন কমিশনকে।
রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর নির্দেশ অমান্যের অভিযোগ কমিশনের তলব। দিল্লিতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় ১ ঘণ্টার বৈঠক।
কীভাবে মাইক্রো অবজার্ভারদের ইআরও-তলব? দঃ ২৪ পরগনার ডিএমকে কমিশনের ধমক। রাজনৈতিক ভাষণ দেবেন না বলে পূর্ব বর্ধমানের ডিএমকেও ভর্ৎসনা।
ভোটার লিস্টে যেন না থাকে কোন বিদেশি ভোটার। যেন বাদ না যায় কোনও বৈধ ভোটারের নাম। ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা কমিশনের। নথি যাচাই নিয়ে হুঁশিয়ারি।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা ২৫% ডিএ! মুখ্যসচিব, অর্থসচিবকে কর্মচারী সংগঠনের আদালত অবমাননার নোটিস। ইচ্ছাকৃত রায় অমান্যের অভিযোগ।
বুথে তৃণমূল হারলে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের টাকা। সওকতের পর এবার হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল নেতার। অস্তিত্ব সঙ্কটে তৃণমূল, কটাক্ষ আইএসএফের।
উগ্র ভারত-বিদ্বেষী জামাত-জোটের হার! বাংলাদেশে ক্ষমতায় ফিরল বিএনপি। জোড়া কেন্দ্রে জয়ী খালেদা পুত্র তারেক। সোম বা মঙ্গলে শপথ, খবর প্রথম আলোর
ভারত-বিরোধী জিগির তুলেও ধরাশায়ী কট্টরপন্থী সারজিস আলম! ঢাকায় গয়েশ্বর রায়-সহ বিএনপির ৩ হিন্দু প্রার্থীর জয়।
মসনদে খালেদা-পুত্র। রাজনৈতিক পটপরিবর্তনে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ তসলিমা নাসরিনের।
SIR-প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে রাজ্যের দিকে দিকে চলছে প্রতিবাদ। তার মধ্যেই, আজ শুনানির প্রক্রিয়ার শেষ দিন। ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। SIR নিয়ে নিজের করা মামলায় সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, এসআইআর প্রক্রিয়া হবেই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর জানিয়ে দিয়েছে শুনানি পর্ব শেষ হয়েছে। এছাড়াও, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর জানিয়ে দিয়েছে, যেসব ইআরও ভুল তথ্য দিয়েছেন বা নথি ঠিক মতো আপলোড করেননি তাদের আগামী সোমবারের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে। এরই মধ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সে সব জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসকদের কড়া হুঁশিয়ারি দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকায় বিদেশির নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসকের ওপর। ৫ বছর পরেও এ নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্য নির্বাচন কমিশনার।
District News: বোলপুরে অজয়ের চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা
বোলপুরে অজয়ের চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা
গত বছরের অক্টোবরে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
বোলপুরের লাদহ গ্রামের কাছে অজয়ের চরে উদ্ধার হয় বোমা
শনিবার এলাকা ঘিরে নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় বোমা
Subhendu Adhikari: কাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি, আক্রমণ শুভেন্দু অধিকারীর
কাল থেকে শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি, আক্রমণ শুভেন্দু অধিকারীর
'কাল থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে'
'যুবশ্রী, যুব উৎসাহ প্রকল্পের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছেন'
'কাল থেকে ২৯৪টা বিধানসভায় টেবিল পেতে ফর্ম বিলির কাজ শুরু হচ্ছে'
'২০১৩-র ১৭ লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কী হল জানান'
'কত জন চাকরি পেয়েছে, সেই তথ্য শ্বেতপত্র দিয়ে সাধারণ মানুষকে জানান'
'কেন অনলাইন পোর্টালের মাধ্য়মে আবেদন গ্রহণ করছেন না?'
'এরা দিতে পারবে না, এপ্রিলে বিজেপি ক্ষমতায় এসে চাকরি দেবে'
সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর























