এক্সপ্লোর

Suvendu Ritabrata Meet: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

Suvendu Ritabrata Meet At Banga Bhawan: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Bengal CM Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (TMC MLA  Ritabrata Bandyopadhyay)। এদিন যখন বিজেপির সদর দফতর থেকে বঙ্গভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে দেখা যাচ্ছে, ঋতব্রত বন্ধ্যোপাধ্যায় পাশ দিয়ে যাচ্ছেন। এবং তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে, কিছু কথাও হচ্ছে। সেক্ষেত্রে এখানে প্রশ্ন উঠছে, তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন ?  এদিন এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, খোলা হয়নি অধিবেশন কক্ষ, "চরম অপমান", কলকাতা পুরসভা ইস্যুতে প্রতিক্রিয়া ফিরহাদের

তবে এদিন বঙ্গভবনে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , আধিকারিকদের সঙ্গে মিটিং করতে গিয়েছিলেন, বিজেপির সদর দফতর থেকে, তখন দেখা যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী ঢুকছেন , তখন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হেঁটে মুখ্যমন্ত্রীর দিকে যাচ্ছেন। যেটা প্রকাশ্যে দেখা গিয়েছে। 

প্রশ্ন: আজকে আমরা একটা ভিডিও দেখেছি, যেখানে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে আপনি কিছু কথা বলছেন, সেটা কী ধরণের কথা হয়েছে ?

তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় : আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ৫৩-৫৫ সাউথ এভিনিউ। যেখানে আমি থাকতাম। এটা ছেড়ে দেওয়ার জন্য এসেছি। আমার টার্ম শেষ হয়েছিল, ২ এপ্রিল। একমাস পার্লামেন্ট এক্সট্রা সময় দেয় বাড়িটা রাখার। কিন্তু তখন যেহেতু ভোট চলছিল, আসার কোনও সুযোগ ছিল না। এই যে একমাস, মানে এইমাসের শেষ অবধি, এই ফ্ল্যাটটা রাখতে হয়েছে আমায়। যদি এই সব কানেকশন ছিল না। আমি ফ্ল্যাট ছাড়ার জন্য যে প্রক্রিয়া লাগে, আপনারা জানেন, তারপর আমার ডিপ্লমেটিক পাসপোর্ট জমা করার বিষয় রয়েছে। …যে নাম্বারটা ছিল, আমি সেই নাম্বারটা কনটিনিউ করব,সেই সিম দীর্ঘ সময়….এখানে যেহেতু আমার কোনও সেটাপ নেই, তো দুপুর বেলা বঙ্গভবনে খেতে গিয়েছিলাম। তো আমি যখন নামছি, হঠাৎ করেই, যে ভিডিওটা আমিও দেখলাম আরকি, ৪০ সেকেন্ডের ভিডিও একটা। সেখানে দেখালাম, হঠাৎ করে কেউ একটা বলছে, কী এমএলএ সাহেব, বঙ্গ ভবনে উঠেছেন নাকি ? তো আমি তাঁকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো উনি আমায় নমস্কার করলেন। আমিও নমস্কার করলাম। আমি তখন বললাম, আমার বাংলোটা ছাড়তে হবে।আর এই ফর্মালিটিসগুলি রয়েছে, সব যাযা ফর্মালিটিস সেইজন্য এসেছি। তখন উনি বললেন যে, আমি বিরোধী এমএলএ-দের বিভিন্ন বৈঠকে ডাকছি। ডাক পেলে আসবেন। তো আমিও প্রতি নমস্কার করলাম। গোটা ভিডিওটাতেই দেখা যাচ্ছে। তারপর বোধহয়, উনি সরকারি আধিকারিকদের সঙ্গে চলে গেলেন।আমি আবার বেরিয়ে পার্লামেন্টে এলাম।তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি আমাকে নমস্কার করেন, তো আমি তো মুখ ঘুরিয়ে চলে যেতে পারব না। এটা আমার দ্বারা হবে না। তাতে কেউ যদি গোপন মিটিয়ের তত্ত্ব ফাঁদেন, তাঁদের জন্য শুভেচ্ছা রইল।

 

Advertisement

সেরা শিরোনাম

TMC News: দেড় ঘণ্টা পার, এখনও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করছে সিআইডি, কী কী প্রশ্নের সম্মুখীন তিনি?
দেড় ঘণ্টা পার, এখনও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জেরা করছে সিআইডি, কী কী প্রশ্নের সম্মুখীন তিনি?
Bengali News Live: সই জালকাণ্ডে অভিষেককে তলব সিআইডির, আদালতের নির্দেশ মেনে অবশেষে ভবানী ভবনে হাজিরা
সই জালকাণ্ডে অভিষেককে তলব সিআইডির, আদালতের নির্দেশ মেনে অবশেষে ভবানী ভবনে হাজিরা
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
TMC News: সিআইডি-র কাছে হাজিরা, ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোতায়েন পুলিশ-কেন্দ্রীয়বাহিনী
সিআইডি-র কাছে হাজিরা, ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোতায়েন পুলিশ-কেন্দ্রীয়বাহিনী
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget