Micro Observer Beaten: ওড়িশায় এ রাজ্যের দুই মাইক্রো অবজার্ভারকে ছেলেধরা সন্দেহে মারধর! ভর্তি হাসপাতালে
West Bengal News: ব্যক্তিগত কাজে ওড়িশার বালেশ্বরে গিয়েছিলেন ২ জন অবজার্ভার। ছেলেধরা সন্দেহে কৌশিক হাঁসদা, শমীক হাজরাকে স্থানীয়রাই মারধর করেছে বলে অভিযোগ

কলকাতা: ওড়িশায় এ রাজ্যের ২-জন অবজার্ভারকে ছেলেধরা সন্দেহে মারধর করার গুরুতর অভিযোগ উঠল। আক্রান্ত ২-জন মাইক্রো অবজার্ভারকে জলেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। দুজন মাইক্রো অবজার্ভার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকে কর্মরত ছিলেন। তাঁদের নাম, কৌশিক হাঁসদা ও শমীক হাজরা, তাঁদেরই মারধর করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। গুরুতর জখম কৌশিক হাঁসদা বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বাসিন্দা। অন্যদিকে, আরেকজন মাইক্রো অবজার্ভার, শমীক হাজরা পূর্ব বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে ওড়িশার বালেশ্বরে গিয়েছিলেন ২ জন অবজার্ভার। ছেলেধরা সন্দেহে কৌশিক হাঁসদা, শমীক হাজরাকে স্থানীয়রাই মারধর করেছে বলে অভিযোগ। তাঁদের ফিরিয়ে আনতে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য প্রশাসনের। '২ মাইক্রো অবজার্ভারকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চলছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে', জানিয়েছেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্খা ভাস্কর।
আগামীকাল ভোটার তালিকা প্রকাশ, এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম!
অন্যদিকে, শনিবার ভোটার তালিকা প্রকাশ। সূত্রের খবর, সেই তালিকায় তিনটি ক্যাটিগরি থাকছে। অ্যাপ্রুভড, ডিলিটেড ও বিচারাধীন। নতুন ভোটাররা যুক্ত হলে দেওয়া হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরই মধ্যে এবার জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা। কিন্তু এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম রয়েছে। তাদের নথি পরীক্ষা বাকি রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া চলবে! শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও নাম যুক্ত হতে থাকবে! ইতিমধ্য়েই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন!
কিন্তু কাজ পাহাড় প্রমাণ, সময় অত্য়ন্ত কম! এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও 'SIR'-এর কাজ করবেন।
প্রথমে ৭ কোটি 66 লক্ষ ভোটার ছিল সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লাখ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে, ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে।
তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকছে। যাঁদের নাম ভোটার হিসাবে ছাড়পত্র পেয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে Approved... যাদের নাম বাদ যাচ্ছে, তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। আর যাঁরা এখন এই প্রায় ৬০ লক্ষ, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে Under অ্যাজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন, তাদের একটা পৃথক তালিকা সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই তালিকার সঙ্গে।























