এক্সপ্লোর

Humayun Kabir: এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..

Humayun Kabir Faces Slams : MLA হস্টেলের সামনে হুমায়ুন কবীরকে 'চোর', 'দালাল' বলে কটাক্ষ বাইক আরোহীর! শুনেই তেড়ে গেলেন ভরতপুরের বিধায়ক..

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: MLA হস্টেলের সামনে হুমায়ুন কবীরকে 'চোর', 'দালাল' বলে কটাক্ষ বাইক আরোহীর! শুনেই তেড়ে গেলেন ভরতপুরের বিধায়ক। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কিড স্ট্রিটে। MLA হস্টেলের সামনে এবিপি আনন্দর প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন। তখনই এক বাইক আরোহী হুমায়ুনকে 'দালাল' বলে চলে যান। পরে বাইক ঘুরিয়ে এসে ফের তাঁকে 'চোর' বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি। পাল্টা 'চটি চাটা' বলে তেড়ে যান ভরতপুরের বিধায়ক।

আরও পড়ুন, রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল মল্লিক ?

 হুমায়ুন কবীরকে 'চোর', 'দালাল' বলে কটাক্ষ বাইক আরোহীর! 

বুধবারই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে Y+ ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার কিডস্ট্রিটে MLA হস্টেলের সামনে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধেয়ে এল 'চোর' ও 'বিজেপির দালাল'-এর মতো শব্দবন্ধ। এবিপি আনন্দর ক্য়ামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ৪০, সেই সময় হুমায়ুন কবীরকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দেন সাদা জামা পরা এক বাইক আরোহী।পাল্টা তার দিকে তেড়ে যেতে দেখা গেল আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতাকে।এমন কিছু আশঙ্কা করেই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছিলেন হুমায়ুন কবীর?

প্রশ্ন: কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়ার প্রয়োজনীয়তা হল কী জন্যে?

আম জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবীর: রাজ্যের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি...এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটিচাটা। আগামীদিনে ওরা কার দালালি করে।

নাম না করে হুমায়ুন কবীরকে বিজেপির দালাল বলে আক্রমণ শানাতে শোনা যায় অভিষেককে
 
এর আগে নাম না করে হুমায়ুন কবীরকে বিজেপির দালাল বলে আক্রমণ শানাতে শোনা যায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,এটার ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে।একটা বিজেপির ডামি প্রার্থীকে আপনারা বিদায় দিয়েছেন। আরেকটা নতুন গজিয়েছে। সেটাকে...গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, হুমায়ুন কবীর আর মমতা একই থালার দুই পিঠ...হুমায়ুন কবীরকে বাইরে পাঠিয়ে বাবরি মসজিদ বানানোর ষড়যন্ত্র মমতা ব্য়ানার্জি করেছেন। যাতে হিন্দুরা রেগে না যায়।' হুমায়ুন কবীরকে তৃণমূল বলছে বিজেপির দালাল, ঠিক তার উল্টোটা বলছে বিজেপি। ভোটে হুমায়ুন কবীরের লড়াই ঠিক কাকে ডিভিডেন্ট দেবে তার জবাব দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Elections 2026: ১০০০ কোটির ডিল, ৩০০ কোটি অ্যাডভান্স, হুমায়ুন কবীরের ভিডিও 'ফাঁস' করল তৃণমূল
১০০০ কোটির ডিল, ৩০০ কোটি অ্যাডভান্স, হুমায়ুন কবীরের ভিডিও 'ফাঁস' করল তৃণমূল
WB Assembly Election 2026: 'একটা সুযোগ দিন', তৃণমূলের পার্টি অফিসে আচমকা হাজির বিজেপি প্রার্থী, এরপর...?
'একটা সুযোগ দিন', তৃণমূলের পার্টি অফিসে আচমকা হাজির বিজেপি প্রার্থী, এরপর...?
Mamata Banerjee: '...এঁরা ভোট দিতে পারবেন না', কাদের নিয়ে বড় আশঙ্কা মুখ্যমন্ত্রীর মনে?
'...এঁরা ভোট দিতে পারবেন না', কাদের নিয়ে বড় আশঙ্কা মুখ্যমন্ত্রীর মনে?
PM Narendra Modi: হলদিয়ার সভা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ৬ গ্যারান্টির কথা বললেন নরেন্দ্র মোদি, জানালেন ক্ষমতায় এলে কী কী করবে বিজেপি!
হলদিয়ার সভা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ৬ গ্যারান্টির কথা বললেন নরেন্দ্র মোদি, জানালেন ক্ষমতায় এলে কী কী করবে বিজেপি!
Advertisement

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget