West Bengal News LIVE: বাজেটে ১০০০ টাকা বেতন বৃদ্ধিতে ক্ষোভ, ফের পথে প্যারাটিচাররা
আজ লোকসভায় কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দিল্লিতে বিশেষ বৈঠকে নির্বাচন কমিশন, থাকবেন পশ্চিমবঙ্গের CEO।
LIVE

Background
বাজেটে ১০০০ টাকা বেতন বৃদ্ধিতে ক্ষোভ, ফের পথে প্যারাটিচাররা। স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে মিছিল পারাটিচারদের । বিকাশ ভবন অভিযান ঘিরে সল্টলেকে তুমুল উত্তেজনা
Madhyamik Exam: মোবাইল নিয়ে পরীক্ষার হলে, মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল
মোবাইল নিয়ে পরীক্ষার হলে, মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল। জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের ষষ্ঠ দিনে বাঁকুড়া জেলার একাধিক কেন্দ্রে পরিদর্শনে রামানুজ । 'মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা অনেকটাই আটকানো গিয়েছে', মোবাইল পাওয়া গেলে কিছু করার থাকে না, মন্তব্য পর্ষদ সভাপতির
Howrah News: হাওড়ায় বহুতলের ওপর থেকে লোহার পাইপ পড়ে মৃত ২
হাওড়ায় বহুতলের ওপর থেকে লোহার পাইপ পড়ে মৃত ২। হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে দুর্ঘটনা। মঙ্গলাহাটে ব্যবসার কাজে এসে বেঘোরে মৃত্যু ২ জনের। মৃতদের মধ্যে একজন ব্যবসায়ী, আরেকজন শ্রমিক























