Bengali News Live: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক
News Live Updates: দেশ থেকে রাজ্য, শহর থেকে জেলা, কী হচ্ছে আপনার বাড়ির পাশে? সব খবর এক নজরে...
LIVE

Background
মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ডায়মন্ড হারবারে গেলেন তৃণমূল বিধায়ক। "আমি মনে করি একজন বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো। আমি চাই ওনার সঙ্গে দেখা করে চলে আসব। ডায়মন্ড হারবারে উন্নয়নের কথাও বলব", বললেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নলাল হালদার।
আরজি কর কাণ্ডের তদন্তে খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। সাফ জানিয়ে দিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসারকে।
ডায়মন্ড হারবার যাওয়ার আগে নিউটাউনে মিঠুনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, "মিঠুন চক্রবর্তী দেখা করতে চেয়েছিলেন। আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছে। বিজেপি জয়ের নেপথ্যে কারিগর মিঠুনদা"। "শুভেন্দু অধিকারীর মত ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না", মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মিঠুন চক্রবর্তী। এর পর তিনি বলেন, "শপথ নেওয়ার পর থেকে ভাল কাজ করছেন শুভেন্দু অধিকারী। আগামীতে আরও ভাল কাজ করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী"।
আজ থেকেই মুখ্য়মন্ত্রীর জেলা সফর শুরু। আজ দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচন হওয়ার আগে আজ ফলতায় যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। ফলতায় কর্মিসভায় বক্তব্য় রাখবেন তিনি। মুখ্য়মন্ত্রী হওয়ার পর এই প্রথম সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পুলিশ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক। জেলার সমস্ত থানার পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
সাত সকালে অন্য় মেজাজে রাজ্য়ের মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। সেক্টর ফাইভে খাসমহলে একটি জলাশয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গেল তাঁকে। এখানেই শেষ নয়, কর্মী সমর্থকদের সঙ্গে বসে মুড়ি, মাছ ভাজাও খেলেন তিনি। পাশাপাশি এদিন ফুলের মালা, মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হয় দিলীপ ঘোষকে।
ফলতায় পুনর্নির্বাচন, থাকছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটে কারচুপির অভিযোগে ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনে ফলতায় থাকছে ৩জন পর্যবেক্ষক। প্রতি বুথে হবে ওয়েবকাস্টিং, নির্দেশ নির্বাচন কমিশনের। ২১ মে ফলতার ১৮৫টি বুথেই ফের ভোট, ২৪ মে কাউন্টিং।
উত্তর কাশ্মীরের বান্দিপোরার আরাগামে জঙ্গিদের ঘাঁটিতে হানা সেনার। জঙ্গিদের ওই ঘাঁটিতে মজুত করা হয়েছিল বিপুল অস্ত্রশস্ত্র, খবর সেনা সূত্রে। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা, মজুত অস্ত্রভাণ্ডার থেকে অনুমান সেনার, খবর সূত্রের। ওই পাহাড়ি এলাকায় বেশ কিছু গুহায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। অস্ত্রশস্ত্র ছাড়াও প্রচুর খাবারদাবার, বাসনপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র, জামাকাপড় মজুত ছিল গুহাগুলিতে। ঘাঁটি গেড়ে এলাকায় দীর্ঘসময় ধরে লড়াই চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা, খবর সেনা সূত্রে। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতি ও শুক্রবার এলাকায় যৌথ তল্লাশি চালায় সেনা, বান্দিপোরা পুলিশ ও সিআরপিএফ।
বিধাননগর সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে এফআইআর। ভোটের প্রচারে হিংসায় উস্কানিমূলক ভাষণ-সহ একাধিক ধারায় বাগুইআটির বাসিন্দার নালিশ।
এসএসকেএমে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১২টি মেডিক্যাল কলেজ, সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক। কেন্দ্র-রাজ্যের প্রকল্পের মধ্যে সমন্বয় নিয়ে বৈঠক, খবর সূত্রের। আরও জানা গিয়েছে, 'হাসপাতাল থেকে ফেরানো যাবে না কোনও রোগীকে', হাসপাতালে রিফিউজাল বন্ধে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। এ ছাড়াও প্রতি হাসপাতালে বেড বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, দালাল চক্র বন্ধে CP-কেও কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের। অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করার সিদ্ধান্ত, হাসপাতালে রোগী হয়রানি বন্ধে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Suvendu Adhikari News Update: তোলাবাজি বন্ধ করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আজ থেকে বন্ধ তোলাবাজি, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। "হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। বৈধ রসিদ ছাড়া কোনওভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই অভিযোগ জানাবেন। সব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে", কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
Diamond Harbour News : মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল ডায়মন্ড হারবারের বিধায়কের?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এদিন স্বাগত জানাতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নলাল হালদার। তিনি বলেন, "বৈঠকে নয়, উনি আমাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছেন। আর সেই কারণেই আমি এসেছি। একজন মুখ্যমন্ত্রী আসছেন। আমি মনে করি, একজন বিধায়ক হিসাবে আমার তাঁকে স্বাগত জানানো উচিত।"





















