Bengali News Live Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিতে নারাজ বেল ভিউ বা অ্যাপোলো
West Bengal News Today Live: দেশ থেকে বিদেশ, জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এবিপি আনন্দে।
LIVE

Background
সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর চোট নেই, জানানও হয়েছিল অ্যাপোলো সূত্রে। যদিও এর কিছুক্ষণ পর অভিষেককে নিয়ে অ্যাপোলো থেকে বেরিয়ে যান মমতা।
অ্যাপোলো থেকে অভিষেককে নিয়ে বেলভিউয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ক্লিনিকও। ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানিয়ে দিল বেলভিউ ক্লিনিক। অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ বা অ্যাপোলো, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালই। "অভিষেকের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই। অভিষেক কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন", অভিষেককে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিল বেলভিউ ও অ্যাপোলো।
অ্যাপোলো হাসপাতালের পর এবার বেল ভিউ ক্লিনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিল না শহরের আরও এক নামী বেসরকারি হাসপাতাল।
সোনারপুর থেকে কলকাতায় ফিরেই এক বেসরকারি হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে দেখতে সেখানে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম।
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় বিক্ষোভকারীরা।
কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরই কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা। বিধানসভায় সই জালিয়াতির মামলার তদন্তেই কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা।
Abhishek Banerjee Live News Update: অভিষেককে ভর্তি নিতে নারাজ বেল ভিউ বা অ্যাপোলো, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালই
সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর চোট নেই, জানানও হয়েছিল অ্যাপোলো সূত্রে। যদিও এর কিছুক্ষণ পর অভিষেককে নিয়ে অ্যাপোলো থেকে বেরিয়ে যান মমতা।
অ্যাপোলো থেকে অভিষেককে নিয়ে বেল ভিউয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেককে ভর্তি নিতে নারাজ বেল ভিউ ক্লিনিকও। ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানিয়ে দিল বেল ভিউ ক্লিনিক। অভিষেককে ভর্তি নিতে নারাজ বেল ভিউ বা অ্যাপোলো, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালই। "অভিষেকের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই। অভিষেক কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন", অভিষেককে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিল বেল ভিউ ও অ্যাপোলো।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিল না আরও এক বেসরকারি হাসপাতাল
অ্যাপোলো হাসপাতালের পর এবার বেল ভিউ ক্লিনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিল না শহরের আরও এক নামী বেসরকারি হাসপাতাল।