Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
West Bengal: দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ফিরেছে জল-যন্ত্রণার চেনা ছবি। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ফিরেছে জল-যন্ত্রণার চেনা ছবি। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মুখ্য়মন্ত্রী বলেছেন, 'একটাও বাঁধ ভাঙেনি। এতক্ষণে তো জুলাই, অগাস্টে ২৫ জায়গায় উৎসব হয়ে যেত বালির ব্য়াগের।'
লাগাতার বৃষ্টির দোসর DVC-র ছাড়া জল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ফিরেছে জল-যন্ত্রণার চেনা ছবি। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেছেন, 'বাঁধ ওভার ফ্লো করলে কী করবেন আপনি? আর ড্য়ামের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে তো ছাড়বেই জল। ২০ হাজার, ৩০ হাজার করে ছেড়েছে, ৪০ হাজার, ৫০ হাজার নো এফেক্ট। এক লক্ষ পর্যন্ত প্রভাব পড়েনি। ১ লক্ষ ২০-৩০ হাজার যখন ছেড়েছে তখন এফেক্ট হয়েছে। হবে। তাকে মোকাবিলা করতে হবে। ৯টা গ্রাম পঞ্চায়েত প্রভাবিত আছে। আমরা সামলে নেব। ড্য়ামে অতিরিক্ত জল জমা হলে জল ছাড়বে। তার জন্য কেন্দ্র জল ছেড়ে দিয়েছে। DVC জল ছেড়ে দিয়েছে। ম্য়ান মেড বন্য়া, আমি ভাল সবাই খারাপ - এসব কথা তো আমি বলব না।'
সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। বলেছেন, 'প্রত্যেকটা জিনিসেরই সীমাবদ্ধতা আছে।জলাধারেরও আছে। সেই সীমাবদ্ধতার বাইরে গেলে যা ঘটবে তাকে ফেস করতে হবে। এর জন্যেই চ্য়ালেঞ্জ বলে একটা শব্দ আছে। চ্য়ালেঞ্জটা নিতে হয় আর মোকাবিলা করতে হয়। আজকে NIA অ্য়াক্টে ছুটি। জন্মাষ্টমী। ১৫ বছর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন NIA অ্য়াক্টে ছুটি তো আলাদা কথা, কোনও রবিবার, শনিবার, শুক্রবার ওঁকে কোথাও আপনি ছুটির দিনে আপনি পাবেন না। এই ধরনের মিটিং করে মানুষের খোঁজ নেওয়া। এটাই এই সরকারের সঙ্গে আগের সরকারের তফাত।'
'কালীঘাট-তৃণমূল' এর বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, 'জল ছাড়া নিয়ে এই তরজার আবহে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম-ও।'
বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'আমাদের সরকার চেষ্টা করছে এই বিষয়গুলোকে ঠিক করার জন্য যতটা সম্ভব ৩ মাসে তো আর নতুন মিরাকেল হয়ে যাবে এই আশা আমরা করি না। দাবিও করি না যে আমরা মিরাকেল করে দেব। একটু সময় দিন।'
সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। অন্য়দিকে রাজনীতিও চলছে সমানতালে।
Before You Go
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন























