West Bengal Live Updates: অভিষেকের মা-বাবা, লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় নোটিস পুরসভার
West Bengal News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...
LIVE

Background
পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। ১৭টি ঠিকানায় কলকাতা পুরসভার নোটিস। অভিষেকের মা-বাবা ও লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় নোটিস। হরিশ মুখার্জি রোডে একটি ও কালীঘাট রোডের ২টি ঠিকানায় নোটিস। প্রেমেন্দ্র মিত্র সরণির ৩টি, পণ্ডিতিয়া রোড ও ওস্তাদ আমির খান সরণির ২ ঠিকানায় নোটিস। বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি-সহ একাধিক নথি তলব। বাড়তি নির্মাণ হয়ে থাকলে অনুমতি নেওয়া হয়েছিল? জানতে চেয়ে নোটিস।
Jahangir News: হুঙ্কারই সার, ভোটের লড়াই থেকে পালালেন তৃণমূলের পুষ্পা
পোলিং এজেন্ট পাবে না জেনে পালিয়েছে, জাহাঙ্গির খানকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
Jahangir News: প্রার্থী পদ প্রত্যাহার না করায় EVM-এ নাম থাকবে জাহাঙ্গির খানের
উধাও 'পুষ্পা'র তর্জন-গর্জন, পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গির। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত। প্রার্থী পদ প্রত্যাহার না করায় EVM-এ নাম থাকবে জাহাঙ্গির খানের, নির্বাচন কমিশন সূত্রে খবর।





















