Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
By-polls Nandigram-Rejinagar LIVE Updates: নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচন। আঁটোসাটো নিরাপত্তা। জায়গায় জায়গায় চলছে নাকা তল্লাশি।
LIVE

Background
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস। "রেজিনগর-নন্দীগ্রামে অধিকাংশ বুথ দখল। নন্দীগ্রামে বিজেপির বাইক বাহিনীর সন্ত্রাস। পুলিশ বিজেপির হয়ে কংগ্রেস নেতা-কর্মীদের শাসাচ্ছে-ভয় দেখাচ্ছে। ভোট বাতিল করে নন্দীগ্রাম ও রেজিনগরে পুনর্নির্বাচনের দাবি। সন্ত্রাসেই প্রমাণ নন্দীগ্রামে '২১ ও '২৬-এর ভোটে শুভেন্দু অধিকারী মানুষের রায়ে জেতেনি", বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর। আইনভঙ্গের অভিযোগে পরে গ্রেফতার। টেনে হিঁচড়ে হুমায়ুনকে গাড়িতে তুলে রেজিনগর থানায় আনল পুলিশ। সকালেই মুখ খুলেছিলেন AJUP বিধায়ক। গ্রেফতার হুমায়ুন কবীর, রিপোর্ট তলব CEO দফতরের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হল রিপোর্ট। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা। জমায়েত হটাল পুলিশ। বহিরাগতদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ স্থানীয়দের।
News Update: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
নির্বাচন কমিশনে মোট ৯৭টি অভিযোগ জমা পড়েছে, খবর সূত্রের
কোথাও আটক বিধায়ক, কোথাও ভোট লুঠের অভিযোগ
উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর থেকে নন্দীগ্রাম
দুই কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৮০ শতাংশের কাছাকাছি
বিকেল ৫ পর্যন্ত ৭৯.৩৯% ভোট পড়েছে নন্দীগ্রামে
বিকেল ৫ পর্যন্ত ৭৮.৪২% ভোট পড়েছে রেজিনগরে
News Update: জ্ঞানেশকাণ্ডের আঁচ রায়গঞ্জে, ক্যাম্পাসে সংঘর্ষের পর থানার সামনেও সংঘাত
জ্ঞানেশকাণ্ডের আঁচ রায়গঞ্জে, ক্যাম্পাসে সংঘর্ষের পর থানার সামনেও সংঘাত
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তুলকালাম
CEC-র অপসারণ চেয়ে পোস্টার ছেঁড়ার অভিযোগ, ABVP-SFI সংঘর্ষ
ক্যাম্পাসে সংঘর্ষের পর রায়গঞ্জ থানার সামনেও সংঘাত
রায়গঞ্জ থানার সামনে সিপিএম বনাম বিজেপি যুবমোর্চা






















