এক্সপ্লোর

West Bengal News Live: প্রধান বিচারপতির সামনে আদালত অবমাননার অভিযোগ মুখ্যমন্ত্রীর

WB News Live Update: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...

LIVE

Key Events
West Bengal News Live CM Mamata Banerjee in Supreme Court in SIR hearing ahead of West Bengal Assembly Election TMC BJP West Bengal News Live: প্রধান বিচারপতির সামনে আদালত অবমাননার অভিযোগ মুখ্যমন্ত্রীর
সব খবর সবার আগে
Source : abp ananda

Background

এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর

১। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, SIR-এর নামে কী চলছে, পরিস্থিতি ব্যাখ্যা করতে পারি। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। প্রধান বিচারপতির সামনে আদালত অবমাননার অভিযোগ মুখ্যমন্ত্রীর।


২। ৬টি চিঠি দিয়েছি কমিশনকে। একটিরও উত্তর পাইনি। ভোটের আগে রাজ্যকে টার্গেট করা হচ্ছে। ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল কোনও মুখ্য়মন্ত্রীর। কমিশনকে কড়া আক্রমণ।

৩। বিজেপি শাসিত রাজ্যের মাইক্রো অবজার্ভাররা নাম ডিলিট করছে। এঁদের সিদ্ধান্ত বেআইনি করতে হবে, দাবি মুখ্যমন্ত্রীর। পর্যাপ্ত অফিসার দেয়নি রাজ্য, তাই নিতে হয়েছে, পাল্টা কমিশন।

৪। ছবি আছে, কীভাবে নাম বাদ দেখাতে পারি, প্রধান বিচারপতিকে বললেন মুখ্যমন্ত্রী।  মৃত বা চলে যাওয়া লোকেদের নাম তালিকায় থাকুক, নিশ্চয় চান না, মুখ্যমন্ত্রীকে বললেন প্রধান বিচারপতি।

৫। নির্বাচন কমিশনের শুনানি শেষ হতে বাকি ৪ দিন। এখনও হিয়ারিং হয়নি ৬৩ লক্ষের। প্রয়োজনে সময় বাড়াবে আদালত, দাবি কল্যাণের। সোমে পরবর্তী শুনানি, ফের সওয়াল করবেন মুখ্যমন্ত্রী।

৬। বানান ভুল, অধিকাংশ নাম তাই ডিসক্রিপেন্সি লিস্টে, অভিযোগ রাজ্যের। বানান  জানেন এমন অফিসার চাই, প্রস্তাব প্রধান বিচারপতির। রাজ্যকে তালিকা দিতে নির্দেশ।

৭। কয়লাকাণ্ডে গতকাল ইডির ম্য়ারাথন অভিযান। ২টি ঠিকানা থেকে উদ্ধার এক কোটি ১০ লাখ। বাজেয়াপ্ত ১২টি মোবাইল। পুলিশ, প্রভাবশালী যোগের ইঙ্গিত মিলেছে। দাবি ইডি সূত্রে। 

৮। ফেসবুকে লাইভে সক্রিয়, গোলপার্কে গুলি-বোমা নিয়ে তাণ্ডবের তিন দিনেও অধরা সোনা পাপপু। পুলিশের জালে আরও ৩। গ্রেফতারি বেড়ে ১৯। 

৯। যাদবপুরে পূর্ব মেদিনীপুরের বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য। তিনতলা থেকে পড়ে মৃত্যু। CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। পরিবারের সদস্যদের খবর। 

১০। গাজিয়াবাদে মর্মান্তিক ঘটনা। অনলাইন গেমে আসক্তি কমাতে বলায় অভিমানে ৯ তলা থেকে ঝাঁপ ৩ বোনের। তিন জনেরই মৃত্য়ু। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ। 

00:07 AM (IST)  •  05 Feb 2026

Kolkata News: যাদবপুরে পূর্ব মেদিনীপুরের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

যাদবপুরে পূর্ব মেদিনীপুরের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। মৃত তপন দাস মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত তেলঘোরির পুরুষোত্তমপুরের বাসিন্দা। যাদবপুরের কামারপাড়ার 8/F 32 দেশবন্ধু রোডের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, রাত ১.১৫ নাগাদ তাঁদের কাছে খবর আসে। রাত ১.২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ৬৩ বছরের বৃদ্ধ চোখের অপারেশন পরবর্তী চেকআপের জন্য তাঁর বোনের ছেলের কাছে এসেছিলেন। CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, রাত ১ নাগাদ ওপরতলায় থাকা বাথরুমে যাওয়ার সময় পড়ে যান তিনি। প্রাথমিক তদন্তে অনুমান, বৃদ্ধ থুথু ফেলতে গিয়ে নিচু রেলিংয়ের কারণে ভারসাম্য হারান এবং প্রথমে দোতলার সানশেডে আঘাত পান। তাঁর দেহে পিঠের এক পাশে ঘষা লেগে ক্ষতের চিহ্ন মিলেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য MR বাঙ্গুর 
 হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের। পুলিশের দাবি, এই ঘটনায় এখনও ফাউল প্লের কোনও চিহ্ন মেলেনি। 

23:36 PM (IST)  •  04 Feb 2026

SIR News: SIR ইস্যুতে 'যুদ্ধং দেহি' সংঘাতের মধ্যেই নতুন ইতিহাসের সাক্ষী হল দেশ

SIR ইস্যুতে 'যুদ্ধং দেহি' সংঘাতের মধ্যেই নতুন ইতিহাসের সাক্ষী হল দেশ। এই প্রথম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন কোনও মুখ্য়মন্ত্রী। শীর্ষ আদালতে নিজেকে সাধারণ পরিবারের একজন বলে উল্লেখ করে, SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনও  
মমতা বন্দ্য়োপাধ্য়ায় সুপ্রিম কোর্টে থাকবেন। 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

জামায়েতের এই উত্থান ভারতের পক্ষে চিন্তার কারণ হতে পারে
জামায়েতের এই উত্থান ভারতের পক্ষে চিন্তার কারণ হতে পারে
IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০২.২৬) পর্ব ২: দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলাদেশের মসনদে BNP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০২.২৬) পর্ব ১: মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে কৈফিয়ত চাইল কমিশন
IND VS PAK: 'আমরাই এগিয়ে', মেগা ম্যাচপূর্বে পাকিস্তানকে হুঁশিয়ারি বরুণ চক্রবর্তীর | ABP Ananda Live
Nadia News: মায়ের চক্ষুদান করেও হাজতবাস! মাশুল গুনছে কৃষ্ণনগরের সমাজকর্মীর পরিবার!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০২.২৬) পর্ব ২: SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রকাশ্যে একের পর এক অসঙ্গতি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জামায়েতের এই উত্থান ভারতের পক্ষে চিন্তার কারণ হতে পারে
জামায়েতের এই উত্থান ভারতের পক্ষে চিন্তার কারণ হতে পারে
IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
T20 World Cup 2026: আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
T20 World Cup 2026: অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
Bangladesh Election: সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
Embed widget