West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর...
LIVE

Background
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। বিল বোর্ড নিয়ে বিতর্কের মধ্যেই ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর। খবর পেয়েও নিষ্ক্রিয় ছিল পুলিশ, দাবি অভিষেকের। মানতে নারাজ লালবাজার, অভিযোগ পেয়েই ব্যবস্থা, গ্রেফতার ৬। জানালেন অ্যাডিশনাল CP।
২। ভোর রাতে ক্যামাক স্ট্রিটের অফিসে হামলার অভিযোগ অভিষেকের। নেপথ্যে বিজেপি থাকার দাবি। প্রতিহিংসার রাজনীতিতে নেই বিজেপি, পাল্টা শমীক।
৩। ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর। বিজেপিকে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
৪। ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড কাণ্ডে পরপর তৃণমূল নেতাদের তলব। অভিষেক, সুমিত, ডেরেকের পর বৈশ্বানরকে জিজ্ঞাসাবাদ। ৪ ঘণ্টা পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরোলেন তৃণমূল নেতা।
৫। নিউ আলিপুরে ফিরহাদ হাকিমের ২টি সংস্থার অফিসে তল্লাশি। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের ৩ সদস্যের।
৬। কয়েকদিনের মধ্যে অর্থ, উচ্চশিক্ষা ও পুলিশ দফতরের শ্বেতপত্র প্রকাশ। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর কমিটি কাজ করছে, একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামনে আসছে। দাবি জগন্নাথের।
৭। IAS, IPS-দের নাম নিয়ে মহুয়ার পোস্টে বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। ৪টি জামিন অযোগ্য ধারায় মামলা। শনিবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ডায়মন্ড হারবার এসপি অফিসে তলব।
৮। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি শর্বরীর। ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে? যাদবপুর নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
৯। দেশদ্রোহীদের ঠাঁই নেই দাবি তুলে জাতীয় পতাকা নিয়ে যাদবপুরের ক্যাম্পাসে এবিভিপির বন্দে মাতরম যাত্রা। এইট-বি মোড়ে এসএফআইয়ের প্রতিবাদ মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
১০। সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার। অভিষেকের অভিযোগের উত্তর দিতে, তৃণমূলত্যাগী ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময়। ২২ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে জবাব।
১১। পুরভোটে বিজেপির সঙ্গে জোটে মরিয়া কাকলিরা। ফের কটাক্ষ শমীকের।
১২। কলকাতা, হাওড়া, সল্টলেক থেকে বারুইপুর-তোলা আদায়ে চলছে পুলিশ-দালালদের সিন্ডিকেট। দুর্নীতি-দমন শাখার অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার ১।
১৩। টাকার বিনিময়ে পোস্ট মর্টেম রিপোর্ট। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুর্নীতি-দমন শাখার অভিযান। গ্রেফতার হাসপাতালের ল্যাব ও মর্গের কর্মী। ৩ হাজার টাকা নগদ ঘুষ নিতে গিয়ে পাকড়াও।
১৪। বারুইপুর পুরসভার বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। প্রশাসক নিয়োগের দাবি বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। বিভাগীয় তদন্ত দাবি। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা পুরপ্রধান।
Kolkata News: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল। বহুতলের ৭ ও ৮ তলা এবং বেসমেন্ট অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ বিধি মানা হয়নি বলে নোটিসে উল্লেখ করেছে দমকল।
Janmashtami 2026: লিলুয়ায় তিন দিন ধরে 'হনুমান কথা' পাঠ করতে এসেছেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় তিন দিন ধরে 'হনুমান কথা' পাঠ করতে এসেছেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ জানালেন ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠে। গতবছরের ডিসেম্বরে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দিয়েছিলেন "বাগেশ্বর বাবা" ধীরেন্দ্র শাস্ত্রীকে।






















