WB News Live Updates : 'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Bengal News Live Updates 11 May 2026 : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
আগামী কাল অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথ। আগামীকাল অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮.২৫- এ কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন অর্থাৎ ৯ মে ব্রগেডের মেগা ইভেন্টে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রে হিমন্ত বিশ্বশর্মা।
বুধ এবং বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ। বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার লোকভবনে শপথ নেবেন প্রোটেম স্পিকার। বিকেলেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠক মুখ্যমন্ত্রীর। কোন দৃষ্টিভঙ্গিতে চলবে সরকার? কী কাজ হবে জয়ী প্রার্থীদের? তা নিয়েই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
'মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন, গোটা পৃথিবীর মানুষ দেখল', নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার, ভোটকর্মী, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশ্রগ্রহণ করেছিল, সকলেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত সরকারের। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF- কে জমি হস্তান্তর করতে হবে, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে প্রথম ক্যাবিনেট বৈঠকে। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নের ১৪ তলায় শুরু রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার বৈঠক। রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী পদে শপথ নেওয়া ৫ জন, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং দিলীপ ঘোষ।
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেওয়া হয়েছে 'গার্ড অফ অনার'। এরপর নবান্নে প্রবেশ করেন তিনি। আজ দিনভর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। আজ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক।
শমীক ভট্টাচার্যর বাড়ি থেকে দলীয় কার্যালয়ে শুভেন্দু অধিকারী। সকাল থেকেই সেজে উঠেছে বিজেপি কার্যালয়। কুলো-গাছকৌটো দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করলেন বিজেপি কর্মীরা। নবান্নে যাওয়ার আগে দলীয় দফতরে বৈঠক হওয়ার সম্ভাবনা, খবর দলীয় সূত্রে।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ৩ জন আটক। অভিযুক্তদের ১ জন বিহার ও ২জন উত্তরপ্রদেশের বাসিন্দা। এই তিনজনের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে খবর পুলিশ সূত্রে। মধ্য়মগ্রামের রাস্তায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনে ব্যবহৃত গাড়ি ও বাইক চিহ্নিত করেছিল পুলিশ। সেই সূত্র ধরে ৩ জনকে আটক করা হয়েছে, খবর পুলিশ সূত্রে।
Municipality Scam Case Live : পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু
তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার । ED-র হাতে প্রাক্তন দমকলমন্ত্রী গ্রেফতার। পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। সাড়ে ১০ ঘণ্টা জেরা, প্রাক্তন দমকলমন্ত্রী গ্রেফতার । তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার। বয়ানে লাগাতার অসঙ্গতি, দাবি ED-র: সূত্র। 'দঃ দমদম পুরসভায় থাকাকালীন ১৫০জনের চাকরি'। 'কারও ক্ষেত্রে টাকা, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি'। বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে দাবি ED-র: সূত্র। দফায় দফায় তলব, বারবার হাজিরা এড়িয়েও গ্রেফতার সুজিত বসু ।
Sujit Basu Arrested : তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার
তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার । ED-র হাতে প্রাক্তন দমকলমন্ত্রী গ্রেফতার। পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। সাড়ে ১০ ঘণ্টা জেরার পরে গ্রেফতার সুজিত বসু। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার। বয়ানে লাগাতার অসঙ্গতি, দাবি ED-র: সূত্র।





















