West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ কী? জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে NCPI. ৪০ মিনিট চায়ে পে চর্চা। খোশ মেজাজে আলাপচারিতায় মাতলেন মোদি।

Advertisement

সোহিনী চক্রবর্তীLast Updated: 08 Aug 2026 03:15 PM

প্রেক্ষাপট

দিল্লিতে প্রধানমন্ত্রী, রাজ্যে মুখ্যমন্ত্রী। তৃণমূলত্যাগীদের সঙ্গে বৈঠক বিজেপি শীর্ষ নেতৃত্বের। মোদির সঙ্গে ব্রেকফাস্ট NCPI-এর। ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ কী? জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে NCPI....More

West Bengal News Live Updates: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে, ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ দায়ের

অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের লিলুয়ার ব্যবসায়ীর। ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ দায়ের। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.