News Live: বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Live News Updates: দেখুন রাজ্য থেকে সারা দেশের খবর
LIVE

Background
কলকাতা: বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'একজন মত প্রকাশ করেছেন। যার গ্রহণ করার করবেন, যার করার নয় করবেন না।' বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে বৃহস্পতিবার এই মন্তব্য় করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভে ছবি পোড়ানো নিয়ে, গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি। যা নিয়ে পাল্টা মুখ খুলেছে কংগ্রেস।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ভল। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপনির্বাচনের আগেই ফয়সালা? মনোনয়ন শেষের ৩ দিন আগে শনিবার ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে বৈঠকে কমিশন।তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদের ভবিষ্যৎ কী? ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। ফের সুদীপকে নিশানা তাপসের। আমিষ-মন্তব্য় বিতর্কে বাগেশ্বর বাবাকে তীব্র আক্রমণ বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর।নন্দীগ্রামের সঙ্গে ৬ অক্টোবর রেজিনগরেও উপনির্বাচন। প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন হুমায়ুন-পুত্র। ছন্নছাড়া বিরোধী, লড়াই হবে বিজেপির সঙ্গে, দাবি AJUP-র।যাদবপুরে দেশবিরোধী স্লোগান। কীভাবে ঠিক করতে হয় আমি জানি। হুঙ্কার মুখ্যমন্ত্রীর। মহালয়ায় ইডেনে পুজোর উদ্ধোধন। প্রধানমন্ত্রী আসবেন, এটাই বড় প্রাপ্তি, বললেন সৌরভ। মুখ্যমন্ত্রীর প্রশংসা। বেহালা বিমানবন্দর ফের চালু করতে তৎপর সরকার।দিল্লিতে হোস্টেল বিপর্যয়ের পর এবার গান্ধীনগর। ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ। ১০-১২ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। চলছে উদ্ধারকাজ।
WB News Live: বারুইপুরে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে বিস্ফোরণ
বারুইপুরে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে বিস্ফোরণ। ঘরের জানলা-দরজা ভেঙে উড়ে গেছে।বিস্ফোরণের এতোটাই তীব্রতা ছিল যে, সামনের বাড়িতে উড়ে গিয়েছে শাটার। বিস্ফোরণের ফলে অসুস্থ হয়েছে ১ জন। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। বাড়িতে প্রচুর বোমা মজুত ছিল, দাবি বিজেপির। ভোটের ফল বেরনোর পর থেকেই এলাকাছাড়া তৃণমূল নেতা।
News Live: বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের
বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের। বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার, ক্যানেল ইস্ট রোডে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ। তদন্তে প্রয়োজনে SIT গঠন করতে পারবে CBI । ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট পেশ করবে CBI।
কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে নির্দেশ হাইকোর্টের। কালো টাকা সাদা করার অভিযোগ, বৈদেশিক মুদ্রা রূপান্তরেরও অভিযোগ।
ন্যূনতম অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ রয়েছে এখানে। এর আগেও নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে।






















