News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

West Bengal News Live Updates: খবরের প্রতি মুহূর্তের আপডেট জেন নিন।

Advertisement

পম্পা অধিকারী সিংহLast Updated: 07 Jul 2026 04:30 PM

প্রেক্ষাপট

 জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। গোপনাঙ্গেও ক্ষতচিহ্ন। বারুইপুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে ছত্রে নৃশংসতা। (Baruipur Latest Updates)বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত-সহ ৩জন গ্রেফতার। ৩জন আটক।...More

Suvendu Adhikari in Baruipur: 'মনে হয় না এর আগে কোনও মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন', বারুইপুরে বললেন শুভেন্দু

'আমার মনে হয় না এর আগে কোনও মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি ডিউটি। আগের লোক করেনি বলে, আমি করব না, তা নয়। সায়নী ঘোষ দেখা করেছেন। বিমান বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। সামনাসামনি কথা হয়েছে। আমার মনে হয়েছে তাঁরা স্যাটিসফায়েড। যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে। রাজ্যের পুলিশ কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে। ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্ট, পকসো আইন--যা যা আছে। রাজ্য সরকারের যা মনোভাব, তারা মেনে চলতে হবে। আগের দিন মিসিং ডায়েরি হয়েছে, আমি সব খতিয়ে দেখেছি। DGP-কে ৭২ ঘণ্টা সময় দিয়েছি, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব। এই সময়ের মধ্যে ১% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে', বারুইপুরে বললেন শুভেন্দু অধিকারী।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.