এক্সপ্লোর

West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে

Bengal News Today Live Updates: উত্তপ্ত দক্ষিণেশ্বর। মদন মিত্রর গাড়ি ঘিরে বিক্ষোভ। ছোড়া হল ডিম। গাড়িতে ছিলেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। গাড়ি চালককে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

LIVE

Key Events
West Bengal News Live Updates Bengal News Today NIA Arrested Saokat Molla Notice sent to his son West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

কলকাতায় গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হামলার অভিযোগে ধৃত বাপ্পাদিত্য দাশগুপ্ত। ধৃতকে পাটুলি থানায় ঢোকানোর সময় চোর চোর স্লোগান। 

গ্রেফতার আরও ১ প্রাক্তন তৃণমূল বিধায়ক। জমি জালিয়াতির অভিযোগে জালে সুজয় হাজরা। দেগঙ্গাতেও গ্রেফতার তৃণমূল নেতা। নবদ্বীপে ধৃত পুর চেয়ারম্যানকে ছোড়া হল ডিম।

উত্তপ্ত দক্ষিণেশ্বর। মদন মিত্রর গাড়ি ঘিরে বিক্ষোভ। ছোড়া হল ডিম। গাড়িতে ছিলেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। গাড়ি চালককে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের।

সওকতই ভাঙড় বিস্ফোরণের মাস্টার মাইন্ড। প্রাক্তন তৃণমূল বিধায়কের নির্দেশেই বোমা তৈরি, প্রমাণ লোপাট, দাবি NIA-র। মোবাইলের CDR পরীক্ষার সওয়াল। ১৪দিনের NIA হেফাজতে সওকত।

২দিনের লুকোচুরি শেষ, অবশেষে এনআইএ-র জালে তৃণমূলের সওকত। দেখেই মাছ-ডিম নিয়ে তাড়া করলেন ভাঙড়বাসীরা। 

বিধাননগর হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল কোর্ট। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার সওকতের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ। 

নদীও চুরি করে জীবনতলায় সুবিশাল ক্যাফে! সওকত-পুত্রকে নোটিস। NIA-র তল্লাশির পরেও বেপরোয়া সওকত বাহিনী। গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ।

শেখ শাহজাহানের সন্দেশখালিতে অস্ত্রের ভাণ্ডার। ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুর থেকে মিলল রাশি রাশি বনদুক, গুলি! বেঙ্গল STF-এর জালে ৬।

সন্দেশখালির তৃণমূল নেতা-কর্মীদের ডেরায় STF। ম্যারাথন অভিযানে প্রচুর অস্ত্রের হদিশ। আগের সরকারের আমলে এভাবেই অস্ত্র মজুত, চলবে অভিযান, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

শেখ শাহজাহানের শাগরেদদের ডেরায় অস্ত্রের পাহাড়। রাতেও ধৃত রমজানের বাড়িতে STF। 

সরকারি ত্রাণে মোড়া ক্লাবের এলাকা। অরূপ-স্বরূপের সুরুচি সঙ্ঘে দুর্নীতির আখড়া! জমি দখলের অভিযোগে নিউ আলিপুর থানায় LIC-র অভিযোগ।

LIC-র ২১ কাঠাও দখলের অভিযোগ। স্বরূপের গ্রেফতারির পরে খুলছে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘের প্যান্ডোরার বাক্স। বিশ্বাসরা হবে সোজা বলে পড়ল পোস্টার।

শ্রীঘরে ভাই স্বরূপ, আরও বিপাকে দাদা অরূপ বিশ্বাস। মেসিকাণ্ডে প্রথম সমন এড়ানোর পর, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দ্বিতীয়বার তলব। সোমবার বিধানগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ।

লক্ষ্য শিল্পায়ন-কর্মসংস্থান। শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর। 

নবান্নে আমূল ডেয়ারির কর্ণধার ও গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের MD-র সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। L&T-র চেয়ারম্যানের সঙ্গেও কথা। লগ্নি ও কর্মসংস্থান নিয়ে আলোচনা।

পশ্চিমবঙ্গে তোষণ, হিংসার রাজনীতি এখন অতীত। বেশিরভাগ গুন্ডা পালিয়েছে, বাকি যারা আছে, আমার উপর ছেড়ে দিন। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

চিংড়িঘাটায় রেলমন্ত্রী। মেট্রোর কাজ আটকে রাখা নিয়ে আগের সরকারকে নিশানা। 

পালাবদল হতেই কাটল জট। রাজ্যে রেলের জন্য ঢালাও বরাদ্দ। কাজ হবে ১ লক্ষ কোটির টাকারও বেশি, আটকে থাকা ৬১টি প্রকল্পের মধ্যে ৪০টিতেই ছাড়পত্র। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

৬ ঘণ্টাতেই শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বুলেট ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। আসছে নেক্সট জেন মেট্রো, জানালেন রেলমন্ত্রী।

রাজ্যে এসেই নোয়াপাড়াগামী মেট্রোয় উঠলেন রেলমন্ত্রী। নোয়াপাড়ায় নেমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত গেলেন অটোয়। 

কাকলি, ববির পরে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রীর ডাকা বৈঠকে আরও তৃণমূল বিধায়ক।হাজির মধ্যগ্রামের রথীন থেকে বাগনানের অরূনাভ! 

আসল তৃণমূল বলে ঋতব্রতর নেতৃত্বে বিধানসভায় নব্য তৃণমূল। বিদ্রোহী ব্লকে কি যোগ দিচ্ছেন আরও বিধায়ক? 

পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক। 

ত্রুটি সংশোধনের বদলে বারবার একই ভুল করলে, চোখ বুজে থাকব না। চলবে মস্তিষ্ক-হৃদয়ের পূর্ণ ব্যবহার। তৃণমূলে ভাঙনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের।

মেয়রের ইস্তফার ২দিনেই বিধাননগর পুরসভায় বসল প্রশাসক। দায়িত্বে পুর কমিশনার রবি আগরওয়াল। কী হবে কলকাতা পুরসভায়? ৩দিনে জবাব তলব। হাওড়ায় পুর কমিশনার নিয়োগ।

আগের আমলে কাজ হত না ইউনিয়নের জন্য, এখন প্রতিরক্ষাসামগ্রী রফতানিতে নবজাগরণ। পরিবারকেন্দ্রিক ডেমোগ্রাফি করতে বদ্ধপরিকর সরকার, ঘোষণা রাজ্যপালের।

তিন মাসে দ্বিতীয় বার, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে ঘরোয়া ১৪ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৯ টাকা। কলকাতায় LPG-র দাম বেড়ে ৯৬৮।

ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তি! ITDA-র সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের লকারে মিলল ২ কোটিরও বেশি নগদ। ৫টি বিলাসবহুল ভবন, ১৩টি প্লটের খোঁজ।

সমাজমাধ্যম থেকে রাজপথে। দিল্লিতে যন্তরমন্তরে বিক্ষোভে ককরোচ জনতা পার্টির। নিটে প্রশ্নফাঁস থেকে CBSE-তে বেনিয়মের অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি।

মেরামতি ও সংস্কারের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। বিকল্প পথে চলবে যানবাহন।

15:47 PM (IST)  •  07 Jun 2026

West Bengal News Today Live Updates: শ্যামপুরে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাকে মাথা নেড়া করল গ্রামবাসীরা, জুতোর মালা পড়িয়ে ঘোরানো হল গোটা গ্রামে

শ্যামপুরে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাকে মাথা নেড়া করল গ্রামবাসীরা। জুতোর মালা পড়িয়ে ঘোরানো হল গোটা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার জব কার্ড, আধার কার্ড সহ বহু নথি। ১০০ দিনের কাজে তৃণমূল নেতা দুর্নীতির করেছে, অভিযোগ গ্রামবাসীদের। আবাসে বাড়ি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নিত, অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়ে তৃণমূল নেতাকে উদ্ধার পুলিশের। 

14:45 PM (IST)  •  07 Jun 2026

Bengal News Today Live Updates: সরকারি সার, ত্রিপল অবৈধভাবে বাগানবাড়িতে মজুত রাখার অভিযোগ

সরকারি সার, ত্রিপল অবৈধভাবে বাগানবাড়িতে মজুত রাখার অভিযোগ। গ্রেফতার খড়গপুরের চকমকরামপুর অঞ্চলের প্রধান নাজমুল খাঁ। রবিবার নাজমুলের পুকুর- সহ বাগান বাড়িতে তল্লাশি পুলিশের। প্রধানের সহযোগীকে ডম ছুড়ে মারল স্থানীয়রা। 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Advertisement

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget