West Bengal News Live: দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
WB News Live: জেলা থেকে শহর, সবার আগে সব খবর...
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। শেখ শাহজাহানের সন্দেশখালিতে অস্ত্রের ভাণ্ডার। ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুর থেকে মিলল রাশি রাশি বন্দুক, গুলি! বেঙ্গল STF-এর হাতে ৬ জন গ্রেফতার।
২। সন্দেশখালির তৃণমূল নেতা-কর্মীদের ডেরায় STF। প্রচুর অস্ত্রের হদিশ। আগের সরকারের আমলে এভাবেই অস্ত্র মজুত, চলবে অভিযান, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
৩। ২দিনের লুকোচুরি শেষ, অবশেষে এনআইএ-র জালে তৃণমূলের সওকত। দেখেই মাছ-ডিম নিয়ে তাড়া করলেন ভাঙড়বাসীরা।
৪। বিধাননগর হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল কোর্ট। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার সওকতের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ।
৫। নদীও চুরি করে জীবনতলায় সুবিশাল ক্যাফে! সওকত-পুত্রকে নোটিস। NIA-র তল্লাশির পরেও বেপরোয়া সওকত বাহিনী। গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ।
৬। LIC-র ২১ কাঠাও দখলের অভিযোগ। স্বরূপের গ্রেফতারির পরে খুলছে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘের প্যান্ডোরার বাক্স। বিশ্বাসরা হবে সোজা বলে পড়ল পোস্টার।'বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি'
৭। সরকারি ত্রাণে মোড়া ক্লাবের এলাকা। অরূপ-স্বরূপের সুরুচি সঙ্ঘে দুর্নীতির আখড়া! জমি দখলের অভিযোগে নিউ আলিপুর থানায় LIC-র অভিযোগ।
৮। পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক।
৯। ত্রুটি সংশোধনের বদলে বারবার একই ভুল করলে, চোখ বুজে থাকব না। চলবে মস্তিষ্ক-হৃদয়ের পূর্ণ ব্যবহার। তৃণমূলে ভাঙনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের।
১০। আসল তৃণমূল বলে ঋতব্রতর নেতৃত্বে বিধানসভায় নব্য তৃণমূল। বিদ্রোহী ব্লকে কি যোগ দিচ্ছেন আরও বিধায়ক?
১১। কাকলি, ববির পরে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রীর ডাকা বৈঠকে আরও তৃণমূল বিধায়ক।হাজির মধ্যগ্রামের রথীন থেকে বাগনানের অরূনাভ!
১২। পালাবদল হতেই কাটল জট। রাজ্যে রেলের জন্য ঢালাও বরাদ্দ। কাজ হবে ১ লক্ষ কোটির টাকারও বেশি, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল মানেই উন্নয়ন বিরোধী। চিংড়িঘাটা মেট্রোর উল্লেখ করে কটাক্ষ রেলমন্ত্রীর। আটকে থাকা ৬১টি প্রকল্পের মধ্যে একমাসেই ৪০টিতে ছাড়পত্র, জানালেন মুখ্যমন্ত্রী।
১৩। ৬ ঘণ্টাতেই শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বুলেট ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। আসছে নেক্সট জেন মেট্রো, জানালেন রেলমন্ত্রী।
১৪। রাজ্যে এসেই নোয়াপাড়াগামী মেট্রোয় উঠলেন রেলমন্ত্রী। নোয়াপাড়ায় নেমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত গেলেন অটোয়।
TMC Councilor Arrest Live: কলকাতায় গ্রেফতার আরও ১ তৃণমূল কাউন্সিলর
কলকাতায় গ্রেফতার আরও ১ তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। পাটুলি থানায় আনা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে চোর স্লোগান। আজ বিকেলেই ১০১ নং ওয়ার্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ।
Madan Mitra Live: দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম
দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। কামারহাটিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। মদন মিত্রর গাড়ি ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান। ঘটনার সময়ে গাড়িতে ছিলেন না মদন মিত্র। বিজেপির বিরুদ্ধে অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়কের। মদন মিত্রের গাড়ি চালককে মারধরের অভিযোগ।






















