এক্সপ্লোর

West Bengal News Live Updates: যোধপুর পার্কে কালনা কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! আত্মঘাতী বলে দাবি বাড়ির মালিকের

Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

LIVE

Key Events
West Bengal News Live Updates kolkata howrah midnapore bardhaman siliguri purulia bankura jhargram on June 25 2025 West Bengal News Live Updates: যোধপুর পার্কে কালনা কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! আত্মঘাতী বলে দাবি বাড়ির মালিকের
-ফাইল চিত্র।
Source : ABP Ananda

Background

বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি। দেহ চেনাই দায়! পুলিশের ভূমিকায় প্রত্যক্ষদর্শীরা প্রশ্ন তুললেই হাজির কাউন্সিলরের অনুগামীরা। (Kaliganj News)

কালীগঞ্জকাণ্ডে ২৪ জনের নামে FIR। গ্রেফতার ৪। শুধু ২ জনকে হেফাজতে চাইল পুলিশ।

গণনা শেষের আগেই বোমা, বালিকার মৃত্যু। খুন-সহ একাধিক ধারায় মামলা। নির্বাচন কমিশনকে জানালেন এসপি। রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। (Election Commission)

মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্ত চায় সন্তানহারা পরিবার। পুলিশকে ডেডলাইন। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্য়বস্থা না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। ডেডলাইন CBI চেয়ে।

"আমাকে ভোট দিয়েছিলেন বাবা। প্রাণ দিয়ে মাশুল দিতে হল মেয়েকে," ভেঙে পড়ে আক্ষেপ কালীগঞ্জের কংগ্রেস প্রার্থীর। 

 অনেক কষ্টে ইংরেজি মাধ্যম স্কুলে মেয়েকে ভর্তি। তামান্নাকে ঘিরে সেই স্বপ্নই অধরা থেকে গেল পরিযায়ী শ্রমিকের পরিবারের। 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়েকে খুন, অভিযোগ নিহতের মায়ের। মা বললেন, "বোমা ছিটকে এলে বক থেকে গলা পর্যন্ত উড়ে যাবে? উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন।"

SP বলছেন, অ্যাক্সিডেন্টালি স্প্লিন্টার লেগে মৃত্যু। SP-র প্লিন্টার তত্ত্ব খারিজ নিহতের পরিবারের। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে পুলিশ সুপারকে চিঠি। 

রক্তপাতহীন ভোট, গণনা শেষের আগেই বোমায় প্রাণ গেল বালিকার। ৭২ ঘণ্টার মধ্যে এসপির রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। পাঠানো হল জোড়া প্রশ্ন। 

বোমাবাজির শিকার বালিকা। ধৃতদের বাড়িতে উড়ছে তৃণমূলের পতাকা। দলমত না দেখে কঠোরতম শাস্তির দাবি। (TMC News)

কালীগঞ্জে নাবালিকাকে বোমা মেরে খুন। অস্বস্তির মুখে বেঙ্গালুরু বিপর্যয়ের প্রসঙ্গ টানলেন শতাব্দী। বললেন, "আনন্দকে ঢেকে দিল। বেঙ্গালুরুতে জয়ের মতো হলে।" 

বোমায় ছিন্নিভিন্ন ৯ বছরের ফুটফুট মেয়ে। রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ।

হিন্দু ঐক্যই পথ। এক হলেই, ছাব্বিশে বদল। কালীগঞ্জে হারের পরেও হিন্দু প্রধান বুথে লিডের দাবি শুভেন্দুর। ভোট বেড়েছে তো তৃণমূলের, পাল্টা জয়প্রকাশ। 

এফআইআর করছেন হামলাকারীরাই! বিধানসভায় বেনজির সংঘাতে অধ্যক্ষের পদক্ষেপ চান মুখ্যমন্ত্রী। সাসপেশনের প্রতিবাদে পাল্টা বিজেপির বিক্ষোভ। 

রাজস্থানে বাংলায় বললেই বাংলাদেশি? মুখ্যমন্ত্রী সরব হতেই সক্রিয় সরকার। উত্তর দিনাজপুরের শ্রমিকদের মুক্তি। ভোটের আগে বিভ্রান্তির চেষ্টা, দাবি বিজেপির। 
বাংলা বললেই বাংলাদেশি?

 আইসিকে কদর্যভাষায় হুমকি, কেষ্টকাণ্ডে বীরভূম পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। ১ জুলাই, হয় এসপি, নয় এসডিপিও-কে দিল্লিতে তলব। (Anubrata Mondal)

 মন্তব্য বিতর্কে সুকান্তর বিরুদ্ধে এবার পথে তৃণমূলের লিগাল সেল। 

'নবম-দশম, একাদশ-দ্বাদশের মতো শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিও কি বিক্রি হয়েছিল?' CBI-এর কাছে জানতে চাইল হাইকোর্ট। ১ জুলাই পরবর্তী শুনানি। (Calcutta High Court)

জামিন পেয়েও জেলেই বন্দি কল্যাণময়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র মামলায় জামিন পেলেও CBI মামলায় জেলেই থাকতে হবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। (SSC Case)

 স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি। মিডলম্যান প্রসন্নের ২৯ কোটির ৩টি চা বাগান বাগান বাজেয়াপ্ত। চাকরি চুরির টাকাতেই সম্পত্তি, দাবি ইডির। 

OBC মামলায় ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। আদালতের নির্দেশ অমান্য করে ভর্তির পোর্টাল খোলার অভিযোগ। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

কেন্দ্র এক পয়সাও দেয়নি। রাজ্যের টাকাতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। ঘাটালের দুর্দশা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি হিরণের। 

বর্ষায় ভাসছে একাধিক জেলা। এবার ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। মমতাকে পাল্টা নিশানা বিজেপি সাংসদের। (Mamata Banerjee)

চোর সন্দেহে গণপিটুনি। ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে অত্যাচার। তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে একজনের মৃত্যু। মূল অভিযুক্তের গ্রেফতারি চায় পরিবার।   

গোঘাটে তৃণমূলকর্মী খুন, ১৪ বছর পরে দোষী সাব্যস্ত ১৯। ১২ জনই তৃণমূল কর্মী। মূল অভিযুক্তের ফাঁসি। বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।

 ভিন্নরাজ্যে অস্ত্র পাচারের ছক বানচাল রাজ্য পুলিশের এসটিএফের। এবার হাওড়া স্টেশনের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র। প্রচুর কার্তুজ-সহ গ্রেফতার অস্ত্র কারবারি। 

নিউটাউনে টিসিএসের নতুন ক্যাম্পাসে রাজ্যের অনুমোদন। তৈরি হবে ৫ হাজার চাকরি। পরের ধাপে আরও ২০ হাজার। বদনামকারীরা দেখুক, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর। 

কেষ্টপুরে আগুন পুড়ে প্রাক্তন বিজেপি সাংসদের প্রাক্তন PA-র রহস্যমৃত্যু। ভোররাতে বাড়িতে বিধ্বংসী আগুন। ডিপ্রেসনে ভুগছিলেন, দাবি সুভাষ সরকারের। 

ডেঙ্গির বাড়বাড়ন্ত। বরানগর জমা জল দেখে ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর। ফোনে প্রোমোটারকে ধমক।

সংঘর্ষবিরতির পরেও অশান্ত মধ্যপ্রাচ্য। তেল আভিভে ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্টা। এবার তেহরানে জোড়া হামলা ইজরায়েলের। 

হামলার পরে সংঘর্ষবিরতি। ইরানের পর এবার ইজরায়েলেরও ট্রাম্পের হুঁশিয়ারি। তেহরানের পরমাণু ভাণ্ডার ধ্বংস, এবার যুদ্ধ বিমান ঘরে ফিরুক বলে কড়া বার্তা। 

 পরমাণু কেন্দ্রে বোমা ফেলে শান্তির ডাক আমেরিকার। ক্ষমতা বদলের প্রয়োজন নেই, ওরা ভাল বাণিজ্য বোঝে বলে ইরানেরই প্রশংসা! 

ভারত-পাক সংঘাত থেকে ইরান-ইজরায়েল যুদ্ধ। পাকিস্তানের পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করল রিপাবলিকান পার্টি। 

 যুদ্ধ থামাতে কূটনৈতিক পদক্ষেপ করা উচিত। এর আঁচ গোটা বিশ্বে পড়বে। শান্তি ফিরুক, দূষণমুক্ত হোক পৃথিবী, বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। 

সাত বার যাত্রা পিছিয়ে যাওয়ার পর বুধে মহাকাশে পাড়ি। সব ঠিক থাকলে আজ শুভাংশুর মহাকাশে পাড়ি। ভারতীয় সময়ে বেলা ১২টা ১-এ পৃথিবী ছেড়ে রওনা। 

15:30 PM (IST)  •  25 Jun 2025

Jodhpur Park: যোধপুর পার্কে কালনা কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু!, আত্মঘাতী বলে দাবি বাড়ির মালিকের

যোধপুর পার্কে কালনা কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! বাড়ির সামনে রাস্তা থেকে সায়নী খাতুনের রক্তাক্ত দেহ উদ্ধার। ঝাঁপ দিয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী, দাবি বাড়ির মালিকের। কালনা কলেজে সাইকোলজি নিয়ে পড়তেন ওই ছাত্রী। দেড় বছর ধরে যোধপুর পার্কে পেয়িং গেস্ট হিসেবে ছিলেন। সকাল ১১ নাগাদ ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান বাড়ির বাসিন্দারা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই তরুণী। আহত তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। 

15:28 PM (IST)  •  25 Jun 2025

Kolkata News: শহরের দুই স্কুলে বোমাতঙ্ক, এল হুমকি বার্তা, ঘটনাস্থলে পুলিশ

শহরের ২ টি স্কুলে বোমার হুমকি। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল ও ক্যালকাটা বয়েজ স্কুলকে হুমকি দিয়ে ই-মেল। সঙ্গে সঙ্গেই ২ টি স্কুল ছুটি দেওয়া হয়। 
১০০ ডায়াল করে জানানো হয় পুলিশে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে আসে আনন্দপুর থানার পুলিশ। ক্যালকাটা বয়েজ স্কুলে আসে তালতলা থানার পুলিশ।  
বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে আসে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। তল্লাশি চালিয়েও ২ টি স্কুল থেকে কিছু পাওয়া যায়নি। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget