West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের ক্রাইম সিন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

প্রেক্ষাপট
মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার IED বানাতে সিদ্ধহস্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ। জঙ্গির কাছ থেকে বাজেয়াপ্ত হাতে লেখা বেশ কিছু নোট। নোটের সঙ্কেত ডিকোড করার চেষ্টায় গোয়েন্দারা। এ রাজ্য থেকে বাংলাদেশ পৌঁছতে একাধিক...More
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল। কর্মসূচি নিয়ে বিচারপতি হরিশ টন্ডন-বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের সম্মতি। আবেদন অনুযায়ী ১০০জন চিকিৎসককে অবস্থানস্থলে থাকার অনুমতি। ২৫ ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা, কোর্টে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয়, ভয়ঙ্কর, বললেন বিচারপতি হরিশ টন্ডন।
আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি। গ্রেফতার ৩। ধৃতেরা উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা। উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড। বাজেয়াপ্ত একটি বিলাসবহুল গাড়ি ও ৫টি মোবাইল। কামাক্ষাগুড়ি বাজার এলাকার সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমে প্রতারণার অভিযোগ।