WB Live News Updates: মুখ্যমন্ত্রীর 'হাম্পটি-ডাম্পটি' মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, ওয়াক আউট বিজেপির
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। চালু হচ্ছে বেকার ভাতা। DA মামলায় জয় সরকারি কর্মীদের। অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। (Lakshmir Bhandar)
ভোটের মুখে কল্পতরু রাজ্য। ফিরল বেকার ভাতা। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। আশাকর্মী, প্য়ারাটিচার থেকে সিভিক, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতাবৃদ্ধি। সরকারি কর্মীদের ২ লক্ষ পর্যন্ত ক্যাশলেস মেডিক্লেম। (West Bengal Assembly Elections 2026)
ভোটের আগে রাজ্যে ফিরল বেকার ভাতা। মাসে ১৫০০ টাকা করে পাবেন ২১ থেকে ৪১ বছর বয়সি মাধ্যমিক পাস বেকাররা। ৫ বছর পর্যন্ত মিলবে। ১৫ অগাস্ট থেকে চালু বাংলার যুবসাথী। (Mamata Banerjee)
লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বরাদ্দ বৃদ্ধি। চলতি মাস থেকেই মিলবে দেড় হাজার। মাসে ১৭০০ টাকা করে পাবেন SC-ST মহিলারা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা।
বিজেপি ক্ষমতায় এলে মহিলারা ৩ হাজার টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ঘোষণা শুভেন্দুর। বললেন, "আমরা ৩ হাজার টাকা করে দেব।" (Suvendu Adhikari)
আশাকর্মী, ICDS, প্যারাটিচার থেকে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ। হাজার টাকা করে ভাতা বাড়াচ্ছে রাজ্য। কর্মরত অবস্থায় সিভিক বা আশাকর্মীর মৃত্যুতে ৫ লক্ষ টাকা। (West Bengal News Live Updates)
স্বাস্থ্যসাথীর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে গিগ কর্মীদের। ক্ষেতমজুরদের জন্য আর্থিক অনুদান ঘোষণা। বছরে ২ কিস্তিতে মিলবে ৪ হাজার টাকা।
ভোটের আগে রাজ্যে ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি। মহাত্মাশ্রী প্রকল্পে ২ হাজার কোটি টাকা বরাদ্দ। জব কার্ড হোল্ডারদের ন্যূনতম ১০০ দিনের কাজের আশ্বাস।
ভোটমুখী অন্তর্বতী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা! মমতা বললেম, "৯৪টা ছিল, সেঞ্চুরি হয়ে গেল।" (শুভেন্দু , "যখন সুপ্রিম কোর্টের নির্দেশে DA দিতে হবে, তখন দেখবেন কী অবস্থা হয়।"
সুপ্রিম কোর্টে DA মামলায় বড় ধাক্কা রাজ্যের। বকেয়া DA-র ১০০ শতাংশই দিতে হবে, এখনই দিতে হবে ২৫%। বাকি ৭৫ শতাংশ দিতে হবে ধাপে ধাপে। নির্দেশ সর্বোচ্চ আদালতের। ডিএ আইনি অধিকার, স্বীকৃতি দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এখনই দিতে হবে ২৫% DA। বাকি ৭৫ শতাংশ বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে ৩১ মার্চের মধ্যে। রাজ্যকে ১৫ এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের।
বকেয়া DA কীভাবে বণ্টন? নজর রাখতে ৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। কমিটিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ৩ অবসরপ্রাপ্ত বিচারপতি, CAG-এর প্রতিনিধি।
সুপ্রিম কোর্টের DA মামলার রায় রিভিউ করতে ৫ সদস্যের কমিটি গঠন রাজ্যের। মমতা জানালেন, রায় রিভিউ করবে কমিটি, তারপর পরবর্তী পদক্ষেপ।
সুপ্রিম কোর্টে DA ধাক্কার দিনই, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর ঘোষণা। উপকৃত হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। ১ এপ্রিল থেকে কার্যকর।
বিশ্বজিৎ বসু - দুর্নীতি এরকম হতে পারে, ধারণা ছিল না। প্রমাণ করার কিছু নেই, দুর্নীতি ডকুমেন্টেড। এবিপি আনন্দে বিস্ফোরক সদ্য-অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
"দমবন্ধ হয়ে আসত, সারা রাত ঘুমোতে পারতাম না", শিক্ষা দুর্নীতির তদন্ত নিয়ে হতাশ সদ্য-অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
"কোর্টে জিতি, ভোটেও জিতি। এবারও তাই হবে। '২৬-এ অনেক সিট হারবেন, বিরোধীরা ভাল থাকুন", বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাজ্যে মহিলা নির্যাতন বাড়ছে, পাল্টা শুভেন্দু।
বাজেটের আগে সাড়ে চার মিনিট ভাষণ দিয়ে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল। মিথ্যা ভাষণ পড়েননি, দাবি শুভেন্দুর। ফ্লাইট ছিল বলে তাড়াতাড়ি গিয়েছেন, পাল্টা মুখ্যমন্ত্রী।
"রোহিঙ্গারা ঢুকছে, কাঁটাতার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী এলেও জমি হস্তান্তর হয়নি", অভিযোগ শুভেন্দুর। "৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ ঢুকতে চায়", আমি দেব না, পাল্টা মমতা।
SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। বললেন, "কোর্টের ওপর চাপ সৃষ্টি। অনুপ্রবেশকারীদের জন্য ওকালতি।"
রাজ্যসভায় ভাষণ প্রধানমন্ত্রীর, বিরোধীদের হই হট্টগোল। LOP-কে বলতে দেওয়া হোক, বিরোধীদের স্লোগান-বিক্ষোভ। প্রধানমন্ত্রীর বক্তৃতার মাঝেই ওয়াকআউট।
বিধানসভা নির্বাচনে হচ্ছে না বাম-কংগ্রেস জোট। সেলিমের পর জানিয়ে দিল কংগ্রেস হাইকমান্ডও।
১৪এ। বামফ্রন্টের আসন সমঝোতার বৈঠকে বাগবিতণ্ডা। সেলিমের সঙ্গে তর্কে জড়ালেন ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন নরেন চট্টোপাধ্যায়।
এবার ERO-মাইক্রো অবজার্ভার সংঘাত। কমিশনের গাইডলাইনের বাইরে কাজ। শুনানিতে অসহযোগিতা, নেই স্বচ্ছতা। জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ গোসাবার ERO-র।
শুনানি শেষের আগেই ৫০ হাজার নাম বাদের সুপারিশ। বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে SIR নোটিস। ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি শেষ, খবর কমিশন সূত্রে।
এখনও বাকি শুনানি। মেটিয়াবুরুজে হিয়ারিংয়ের সময় বাড়ানোর আর্জি দক্ষিণ ২৪ পরগনার ডিএমের। আগেই বাড়ানো হয়েছে AERO। শুক্রবার পর্যালোচনা করবেন CEO।
পর্যবেক্ষক হয়ে যেতেই হবে ভিন রাজ্যে। নবান্নের পাঠানো বিকল্প তালিকা খারিজের পর, দিল্লিতে কমিশনের বৈঠকে এ রাজ্যের IPS-রা। আজ IAS-দের বৈঠকে যাচ্ছেন স্বরাষ্ট্রসচিব।
২৫ বছর পরে রাজ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে কমিশন। বৈঠকে উপস্থিত থাকতে কমিশনের আধিকারিককে ফোন দিল্লির। এরাজ্যে কমিশনার না থাকায় বৈঠকে যোগ দিতে চাইছেন না কেউই, খবর সূত্রের।
কাঁকুলিয়া রোডে গুলি-বোমা। এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। প্রতিবাদ মিছিল বিজেপির।
মাদ্রাসার শিক্ষকদের নবান্ন অভিযান। পার্শ্ব শিক্ষকদের বিধানসভা অভিযান। দু-পক্ষকে মাঝপথেই আটকে দিল পুলিশ।
ধৃতদের আদালত পেশে টালবাহানা। বেলডাঙা তদন্ত নিয়ে NIA-র সঙ্গে অসহযোগিতার অভিযোগ মুর্শিদাবাদের SP-র বিরুদ্ধে। আদালতকে নালিশ আইনজীবীর, খবর সূত্রের।
নতুন সরকার গঠন হতেই ফের উত্তপ্ত মণিপুর। চূড়াচাঁদপুরে তুমুল অশান্তি। পরপর গাড়িতে আগুন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।
মেঘালয়ে বেআইনি কয়লা খাদানে বিস্ফোরণ। মৃত কমপক্ষে ১৬ জন শ্রমিক। খনিতে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারে NDRF।
Pakistan Blast: জুম্মার নমাজ চলাকালীন ভয়ঙ্কর বিস্ফোরণ পাকিস্তানে, চারিদিক ছিন্নভিন্ন
ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ইসলামাবাদে মসজিদের ভিতর বিস্ফোরণ। কমপক্ষে ১৫ জনের মৃত্যু। আহতের সংখ্যা ৮০। শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। শুক্রবারের নমাজ চলাকালীন বিস্ফোরণ।
SIR in Bengal: ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ
ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ।























