WB Live News Updates: বিরাটি স্টেশন সংলগ্ন দোকানে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
আজ SIR-র শুনানির শেষ দিন। বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ভাইরাল। রিপোর্ট তলব CEO দফতরের। (SIR in Bengal)
বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের লোকজন, এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতার। ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিবাদ, পাল্টা দেবাংশু ভট্টাচার্য। (Suvendu Adhikari)
শেষ হয়নি কাজ। বেহালা পশ্চিম, কসবা, মেটিয়াবুরুজ, মহেশতলা পশ্চিম থেকে ভাঙড়, ক্যানিং পূর্ব- শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি আধিকারিকদের। (West Bengal News Live Updates)
শেষ দিনের শুনানিতে জেলায় জেলায় লম্বা লাইন। উঠছে হয়রানির অভিযোগও।
শুনানির পরেও মৃত দেখিয়ে ফর্ম সেভেন পূরণ। বাদুড়িয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি দায়ী, অভিযোগ তৃণমূলের। অশান্তি পাকাচ্ছে, দল জড়িত নয়, পাল্টা বিজেপি। (TMC News)
সংখ্য়ালঘু ইস্য়ু নিয়ে অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে আজও উত্তপ্ত বিধানসভা। নিন্দা প্রস্তাব আনল সরকার, নেওয়া হল স্বাধিকারভঙ্গের প্রস্তাবও। ওয়াক আউট বিজেপির।
পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং মারধরের অভিযোগ। অভিযুক্ত মেডিক্যাল কলেজেরেই দ্বিতীয়-চতুর্থ বর্ষের ২ পড়ুয়া।
ফের পারদপতন। ১৪-র কোঠায় কলকাতায় তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় আড়াই ডিগ্রি। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ।
Birati Fire News: বিরাটি স্টেশন সংলগ্ন দোকানে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল
বিরাটি স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন ৩টি বইয়ের দোকানে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শিয়ালদা-বনগাঁ শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। এর আগে ৩০ ডিসেম্বর বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় ২০০ টি দোকান।
Humayun Kabir Babri Yatra: এবার 'বাবরি যাত্রা'র পরিকল্পনা হুমায়ুনের, ১০০ গাড়ি নিয়ে নামবেন রাস্তায়
এবার, বাবরি যাত্রার পরিকল্পনা করেছেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণকাজ শুরুর পরদিন, অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকে একশো গাড়ি নিয়ে বাবরি যাত্রা শুরু করবেন হুমায়ুন কবীর। নদিয়ার পলাশি থেকে হুমায়ুন কবীরের নেতৃত্বে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। ১১ ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণকাজ। ইট গেঁথে নির্মাণকাজের সূচনা করবেন হুমায়ুন কবীর। আর ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'।























