WB Live News Updates: শ্রীরামপুরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা BLO-র, বললেন, 'SIR নিয়ে মানসিক চাপ'
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
আমলা নয়, এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধানে এবার বিচারকরাও, সঙ্গে প্রাক্তনরাও। নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের।সাহায্যে কমিশন-রাজ্য নিযুক্ত অফিসাররা। (SIR in Bengal)
নিরুপায় হয়েই ব্যতিক্রমী পরিস্থিতিতে এই নির্দেশ, এছাড়া আর উপায় ছিল না। এসআইআরে জুডিশিয়াল অফিসারদের যুক্ত করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। (Supreme Court)
২টি সাংবিধানিক সংস্থার মধ্যেই অবিশ্বাস! এসআইআর নিয়ে এমন দোষারোপ অনভিপ্রেত। রাজ্যের সঙ্গে কমিশনকেও ভর্ৎসনা করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। (Election Commission)
SIR-এ বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশ, আজই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। থাকবেন মুখ্যসচিব, সিইও, ডিজিপি থেকে কেন্দ্র-রাজ্যের আইনজীবী। (Voter List Row)
২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত করতে হবে ভোটার তালিকা। প্রয়োজনে প্রকাশ করা যেতে পারে অতিরিক্ত তালিকা, নির্দেশ শীর্ষ আদালতের। ১০ মার্চ ফের শুনানি। (West Bengal News Live Updates)
এসআইআর পর্বে অশান্তি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। রাজ্য পুলিশের ডিজির কাছে অতিরিক্ত হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। (WB Live News Updates)
ক্যানিংয়ে এক ছেলের ২ বাবা! টালিগঞ্জে ডালিম শেখের নথিতে মীরা সাহা! সুপার চেকিংয়ে ধরা পড়ল একাধিক গরমিল! স্ক্রুটিনি নিয়েই প্রশ্ন কমিশনের।
ছুটির দিনেও কীভাবে ফ্যামিলি রেজিস্টারের তথ্য হিসেবে ১৩০০ সার্টিফিকেট? গাইডলাইন ভেঙে জেলা শাসকের দফতরের অনুমোদন নিয়ে সন্দেহ কমিশনের।
মালদার সুজাপুরে বিএলও-র মৃত্যু। ফর্ম ফেরত আসার পরেই অসুস্থ, দাবি পরিবারের। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ।
এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ। বৈধ ভোটার, তাও নাম বাদের দাবি সওকত মোল্লার। এভাবে আটকানো যাবে না, পাল্টা বিজেপি।
গুজরাতে SIR-এর চূড়ান্ত তালিকায় ১৩ শতাংশ ভোটারের নাম বাদ। এবার তৃতীয় দফার SIR-র প্রস্তুতি। এপ্রিলে ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR।
সুপ্রিম কোর্টের রায়ের পরেও অধরা বকেয়া ডিএ। জোড়া নোটিসের পরে এবার আদালত অবমাননার মামলা সংগ্রামী যৌথ মঞ্চের। পাশে থাকার বার্তা বিজেপির।
বেলডাঙাকাণ্ডে কেস ডায়েরি কোথায়? রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে হাইকোর্টে NIA। অবিলম্বে হস্তান্তরের আবেদন। মঙ্গলবার শুনানি।
১ মার্চ রাজ্যের ৯ জায়গা থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রা। কোচবিহারে সূচনায় নিতিন নবীন, মথুরাপুরে অমিত শাহ, রাণাঘাটে থাকবেন জে পি নাড্ডা।
আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে প্রার্থী হতে চান না শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
ভোটে দাঁড়াতে চান দিলীপ ঘোষের স্ত্রী। প্রার্থীপদ চেয়ে জমা দিলেন বায়োডেটা। জানালেন, প্রার্থীপদ পাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। সুকান্ত জানালেন, পার্টি ঠিক করবে।
গাড়ির শোরুমে চুরির অভিযোগে চার নাবালককে বেল্ট দিয়ে মার! ভাইরাল ভিডিওয় তোলপাড়। অভিযুক্ত বিজেপি নেতা গ্রেফতার।
বেকার ভাতার ক্যাম্প ঘিরে ভাঙড়ে বিশৃঙ্খলা। ভারপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ।
বান্দোয়ানের পর গোঘাট, যুব সাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী! গ্রাহক হিসেবে ফর্মে নেত্রীর নাম ও ছবি।
হাতেই উঠে যাচ্ছে পিচ! রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগে দেগঙ্গায় ধুন্ধুমার। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ।
বিচারের দাবিতে ফের কোর্টে অভয়ার পরিবার। CBI-এর তদন্তের গতি শ্লথ, আবেদন খারিজ করে মামলার পর্যবেক্ষণে বলল শিয়ালদা আদালত। কাজ করেনি সিবিআই, পাল্টা অভিযোগ পরিবারের।
ছাত্র সংঘর্ষে ফের উত্তাল যাদবপুরের ক্যাম্পাস। এসএফআই-ডব্লুটিআইয়ের মধ্যে মারামারি। মাঝে পড়ে এক অধ্যাপক আহত।
নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ারে ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ। কাশীপুর থানায় নালিশ। কয়েকজন সিনিয়র ছাত্রকে জিজ্ঞাসাবাদ।
কুলটিতে মাকে গুলি করে খুন। ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে। কাজ না থাকার ডিপ্রেসনে অশান্তি, মারধর করতেন বাবাকেও, দাবি স্থানীয়দের।
গেট খোলার সময় গাড়ির ধাক্কা। আলিপুরে আবাসনের নিরাপত্তারক্ষীর মৃত্যু।গাড়ির চালক গ্রেফতার। চিংড়িঘাটা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা, একজনের মৃত্যু।
চিৎপুরে নাবালিকার উপর হামলা চালিয়ে সোনার গয়না চুরি। ১১ মাসের মাথায় দোষী সাব্যস্ত সাঁতারের প্রশিক্ষক। কাল শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা।
দিল্লিতে এআই সামিটে তুলকালাম। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ। রাহুলের বাসভবনের কাছে পাল্টা প্রতিবাদ বিজেপির।
কলকাতায় থেকেও মধ্যপ্রদেশ থেকে জাল ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড! ভবানীপুর-বেনিয়াপুকুর থেকে মধ্যপ্রদেশ পুলিশের এটিএসের জালে ৫ আফগান।
বাংলা সাহিত্যের আরও একটা যুগের অবসান। চলে গেলেন চৌরঙ্গি, জন অরণ্য, চরণ ছুঁয়ে যাই, জন অরণ্যের লেখক শংকর।
বার্ধক্যজনিত অসুস্থতায় সাহিত্যিক শংকরের জীবনাবসান। স্বামীজিকে নিয়ে গবেষণা অমূল্য সম্পদ, শোকবার্তা মুখ্যমন্ত্রীর।
একাধিক উপন্যাস নিয়ে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা। ৯২ বছরে প্রয়াত সাহিত্যিক শংকর।
Chitpur Case: নাবালিকার উপর হামলা, গয়না নিয়ে চম্পট, যাবজ্জীবনের সাজা সাঁতার শিক্ষকের
চিৎপুরে নাবালিকাকে খুনের চেষ্টার ঘটনায় ধৃতের যাবজ্জীবন সাজা ঘোষণা। অভিযুক্ত সাঁতার প্রশিক্ষকের যাবজ্জীবন সাজা ঘোষণা। সাঁতার প্রশিক্ষক সন্দীপ সাউয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা শিয়ালদা আদালতের। ১৯.০৩.২৫: চিৎপুরে সাঁতারের শিক্ষকের হাতে আক্রান্ত ছাত্রী । সাঁতারের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীর কাছে গয়না চাওয়ার দাবি। নাবালিকাকে জখম করার পর বাড়ির আলমারি ভেঙে সোনার গয়না নিয়ে চম্পট। কিশোরীর উপর হামলার অভিযোগে গ্রেফতার সাঁতার শিক্ষক।
SIR in Bengal: শ্রীরামপুরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা BLO-র, বললেন, 'SIR নিয়ে মানসিক চাপ'
হুগলির শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে 'আত্মহত্যার চেষ্টা'। শ্রীরামপুর ফেরিঘাট থেকে ব্যারাকপুরগামী যাত্রীবোঝাই লঞ্চ থেকে আচমকা ঝাঁপ। টিটাগড়ের বাসিন্দা ওই ব্যক্তি কাঁচরাপাড়ার এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই ব্যক্তির বুথে ১ হাজার ২৫০ জন ভোটার আছেন। BLO হিসেবে ওই ব্যক্তি কাজ করছিলেন। বললেন, 'SIR-এর কাজ করতে গিয়ে মানসিক চাপে ভুগছিলাম'। ডিজিটাইজেশন সংক্রান্ত কাজে ততটা দক্ষ নন, উদ্ধারের পর দাবি ওই BLO-র। BLO-র আত্মহত্যার চেষ্টার অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।























