News Live Updates: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ে, ৮০ জনের মধ্যে এলেন ১৬-১৭ জন
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের খবরের লাইভ আপডেট জানুন।
LIVE

Background
ভোটে ভরাডুবির পরে এই প্রথম কোনও কর্মসূচিতে বেরিয়েই বিক্ষোভের মুখে অভিষেক। সোনারপুরে চোর চোর স্লোগান, ধেয়ে এল ইঁট, ডিম, জুতো। (Abhishek Banerjee)
সোনারপুরে পৌঁছতেই প্রবল জনরোষের মুখে অভিষেক। ধাক্কাধাক্কি, তৃণমূল সাংসদের কলার ধরে টান। কোনও মতে অভিষেককে হেলমেট পরিয়ে বের করলেন নিরাপত্তারক্ষীরা। (TMC News)
সোনারপুরে জনরোষ। অ্যাপোলোর থেকে বেলভিউ। অভিষেককে ভর্তিই নিল না ২ নামী হাসপাতাল। দরকার নেই অ্যাডিমশনের, বুকে আঁচড় ছাড়া, গুরুতর আঘাতের চিহ্ন মেলেনি। পর্যবেক্ষণ চিকিৎসকদের। (Mamata Banerjee)
অভিষেকের উপর হামলায় মমতা বললেন, "অমানবিক....ভর্তি না নিতে হাসপাতালকে চাপ বিজেপির। পুলিশের হুমকি।" পাল্টা দেবজিৎ সরকার বললেন, "হাজিরা এড়াতে হাসপাতালে থাকার নাটক।"
সোনারপুরে বিক্ষোভের মুখে পড়ে বাইকে সওয়ার অভিষেক। নিহত তৃণমূলকর্মীর বাড়িতে ঢুকতেই বাইরে ফের বিক্ষোভ। ঝাঁটা হাতে মহিলারা। তৃণমূল সাংসদকে চোর স্লোগান।
তৃণমূলকর্মীর বাড়ির ভিতরে অভিষেক, বাইরে বিক্ষোভে মহিলারা। সোনারপুরে তুলকালাম। (Sonarpur News)
আগের সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ। সোনারপুরে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে অভিষেক। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে তৃণমূল সাংসদকে উদ্ধার।
অভিষেকের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে লোকসভা স্পিকারের কাছে নালিশ করছে তৃণমূল। আজ থেকে প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার নামবেন মমতা। নিন্দা জানিয়ে পোস্ট রাহুল গাঁধীর।
সোনারপুরে অভিষেককে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ। শমীক বললেন, "বিজেপি এতে জড়িত নয়। সংযত ছিলাম বলে তৃণমূল কংগ্রেস এখনও অক্ষত আছে।" (Samik Bhattacharya)
জনরোষে অভিষেক, অন্য দলের নেতাদের পোস্ট দেখলাম। আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, পদাধিকারীর পোস্ট নজরে এল না। অনুগামীরা কোথায়? দলের একাংশের ভূমিকায় প্রশ্ন কুণালের।
বিধানসভায় সই বিতর্কে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস ধরাল সিআইডি। সোমবার ভবানীভবনে তলব।
অভিষেকের কালীঘাটের বাড়িতেও অপেক্ষা করতে হল সিআইডিকে। এখনও এত অহঙ্কার, খোঁচা সুকান্তর।
হাজিরার সমন নিয়ে হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি। সূচি বদলে হঠাৎ সুকিয়া স্ট্রিটে কুণালের বাড়িতে অভিষেক। দেখা করলেন মৃত কর্মীর পরিবারের সঙ্গে।
সই জালের অভিযোগে বিধানসভার সচিবের FIR. অভিষেক কালীঘাটে ফিরতেই সুকিয়া স্ট্রিটে কুণালের বাড়িতে ফের সিআইডি।
যুবভারতীতে মেসি দর্শনে বিশৃঙ্খলা, আরও বিপাকে অরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR শতদ্রু দত্তর। হুমকি থেকে বেআইনিভাবে টিকিট বিক্রির অভিযোগ।
হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে উদ্যোগী রাজ্য সরকার। স্বাস্থ্যভবন থেকে কলকাতা ও বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে চলবে সর্বক্ষণের নজরদারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মূমূর্ষু রোগীকে রেফার, কলকাতা মেডিক্যাল কলেজের MSVP সাসপেন্ড, বার্তা মুখ্যমন্ত্রীর। ১ টাকায় জমি নেওয়া বেসরকারি হাসপাতালকে আর্থিক দুর্বলদের জন্য রাখতে হবে ১৫% বেড। (Suvendu Adhikari)
রাজ্যে বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসার টিকাকরণ কর্মসূচি শুরু। এই কর্মসূচিও চালু করেনি আগের সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রীর। SSKM হাসপাতালের ১০০ শয্যার ওয়ার্ডের উদ্বোধন ।
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য? মুখ্যমন্ত্রীকে প্রস্তাব শমীকের। জানালেন, মবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী।
পিছিয়ে পশ্চিমবঙ্গ। নতুনভাবে গড়তে হবে। চিংড়িঘাটা মেট্রো-সহ অনেক কাজ আটকে রেখেছিল আগের সরকার। এখন কেন্দ্র-রাজ্য সহযোগিতায় একাধিক প্রকল্প চালু, বললেন মুখ্যমন্ত্রী।
২২ জুন পেশ হবে রাজ্যের আগামী বাজেট। হবে প্রত্যাশাপূরণের বাজেট, সঙ্কল্পপত্রে দেওয়া প্রতিটি বাক্য পূরণ করা হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
আবর্জনা ও নাগরিক সমস্যা সমাধানে স্বচ্ছ অ্যাপ চালু করলেন মুখ্যমন্ত্রী। দশ পুরসভায় পাইলট প্রোজেক্ট। রাস্তায় আবর্জনা পড়ে থাকলে, ছবি তুলে জানানো যাবে অভিযোগ।
দিকে দিকে পুরুষ লক্ষ্মী। চলবে গ্রেফতারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা।
ফের পুরুষ লক্ষ্মীর হদিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের পরিবারের ৮টি অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! অভিযোগ পেয়ে গ্রেফতার করল পুলিশ।
মমতা থেকে ববির পাড়া। হরিশ পার্ক ব্যায়াম সমিতি থেকে চেতলা পার্ক। নিজের কেন্দ্রের একের পর এক ক্লাবে মুখ্যমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর।
আলিপুরে পাঁচিল চাপা পড়ে মৃত্যু, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। তুলে দিলেন ৪ লক্ষ টাকার চেক। পরিবারের একজনকে চাকরির আশ্বাস।
ফের সক্রিয় দাউদ-নেটওয়ার্ক। দিল্লি-মুম্বইয়ে বড় নাশকতার ছক বানচাল। প্রচুুর অস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড-সহ ৯ জঙ্গি গ্রেফতার। নেপথ্যে ISI, দাবি এসটিএফের।
Mamata Banerjee: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ে, ৮০ জনের মধ্যে এলেন ১৬-১৭ জন
কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৮০ জন বিধায়কের মধ্যে এখনও পর্যন্ত ১৬ থেকে ১৭ জন বিধায়ক এসেছেন বৈঠকে, সূত্রের খবর। জনরোষে পড়লেন অভিষেক, তাও কেন চুপ দলীয় নেতাদের একটা বড় অংশ, সরব হতে পারেন কুণাল ঘোষ, সূত্রের খবর। অভিষেক জনরোষে পড়লেন, অথচ কেন রাস্তায় নামলেন না দলের নেতাদের একটি অংশ ? কেন সোশাল মিডিয়ায় চুপ ? প্রশ্ন উঠতে পারে বৈঠকে, সূত্রের খবর।
Governor N Ravi: 'জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি', শিলিগুড়িতে মন্তব্য রাজ্যপালের
দেশের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার প্রচেষ্টা চলছে, মন্তব্য রাজ্যপাল এন রবির। 'সাংবিধানিক সংস্থার বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তোলা হচ্ছে। রায় বিপক্ষে গেলেই বলা হচ্ছে আদালত সমঝোতা করেছে। জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি। এটা দেশের মনোবল ভেঙে দেওয়ার প্রচেষ্টা। দেশের ভিতরের এবং বাইরের শত্রু মিলে এই কাজ করছে', শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে মন্তব্য রাজ্যপাল আর এন রবির।





















