News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

West Bengal News Live Updates: জেলার সব খবরের প্রতিমুহূর্তের আপডেট জানুন।

Advertisement

পম্পা অধিকারী সিংহLast Updated: 11 Jul 2026 03:20 PM

প্রেক্ষাপট

চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল। (TMC News)ঋতব্রত-তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, কার্যকরী রাজ্য সভাপতি জাভেদ।দলত্যাগের পরেই বিদ্রোহীদের...More

Narendrapur News: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মার! ন্যাড়া করার পর...মারাত্মক অভিযোগ

নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মার! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ। গলায় ফাঁস, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ। শ্বাসরোধ করে খুন করে চেষ্টার অভিযোগ। ৩ সেপ্টেম্বর, ২০২৫: জমি নিয়ে ঝামেলার সূত্রপাত, মহিলাকে মারধরের অভিযোগ। মহিলার স্বামীকেও মারধরের অভিযোগ, ভয়ে ঘরছাড়া হয় পরিবার। পরে পুলিশের তৎপরতায় ৯ সেপ্টেম্বর বাড়িতে ফেরে পরিবার। বাড়ি ফিরে আসার পরেও চলত অত্যাচার-মারধর। গতকাল ফের মহিলার ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল প্রাক্তন বিধায়ক ফিরদৌসি বেগমের লোক বলে অভিযোগ। ফিরদৌসি বেগম ও তাঁর স্বামীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের, এখনও মেলেনি ফিরদৌসি বেগমের প্রতিক্রিয়া।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.