West Bengal Police: বারুইপুর পশ্চিমের প্রার্থীকে মারধরের অভিযোগ, সাসপেন্ড বারুইপুর থানার IC সহ ২
WB Police, IC Suspended: বারুইপুর পশ্চিমের প্রার্থীকে মারধরের অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে বারুইপুর থানার আইসি সমর দে সহ ২ জনকে। অভিযোগ, গত ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপিকে প্রার্থীকে মারধর করা হয়।

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য পুলিশে (West Bengal Police) ফের সাসপেন্ড। বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি সহ ২ জনকে সাসপেন্ড করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বারুইপুর পশ্চিমের প্রার্থীকে মারধরের অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি সমর দে সহ ২ জনকে। অভিযোগ, গত ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপিকে প্রার্থীকে মারধর করা হয়।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি সমর দে ও বারুইপুর থানার আরও কয়েকজন আধিকারিক বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে মারধর করছেন ও তারপর গাড়িতে তুলছেন। এই সম্পূর্ণ ঘটনার সূত্রপাত হয় ভোট গণনা হয়ে যাওয়ার পরের দিন, অর্থাৎ ৫ মে বিকালে।
জানা গিয়েছে, তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ আসে। এই অভিযোগে বলা হয় বিজেপির পক্ষ থেকে বারুইপুর পশ্চিমে একাধিক জায়গায় ভাঙচুর করা হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি ও অন্যান্য আধিকারিকরা দেখতে পান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে।
আরও পড়ুন: আর জি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ
অভিযোগ বিজেপি প্রার্থী কোনও ভাঙচুর করছিলেন বা কোনও গোলমাল করছিলেন, এমন কোনও প্রমাণ ওখানে পাওয়া যায়নি। কিন্তু তাঁকে রাস্তায় দেখতে পেয়েই মারধর করতে শুরু করেন পুলিশ আধিকারিকরা (Baruipur Police Station) । বেধড়ক মারধর শুধু নয়, তাঁর বিরুদ্ধে একাধিক কেসও করা হয়।
এরপরই ওই বিজেপি প্রার্থী লিখিত ভাবে অভিযোগ জানান। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রাজ্য পুলিশ (West Bengal Police) । আর তারপরই সাসপেন্ড করা হয় বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি ও আর একজন আধিকারিককে।
রাজ্য পুলিশের (West Bengal Police) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বারুইপুর থানার (Baruipur Police Station) আইসি সময়র দে সাসপেন্ড হচ্ছেন। এ ছাড়াও পুলিশ সূত্রে খবর আরও একজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী





















