এক্সপ্লোর

West Bengal SIR Voter Final List: ফিরহাদ-বাবুল-দেবাশিস…তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের কেন্দ্রে ভোটারের সংখ্যায় কত হেরফের হল?

West Bengal SIR Final List: তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের কেন্দ্রগুলিতেও হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে। 

কলকাতা: পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। খসড়া  তালিকায় যেখানে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল, শনিবার চূড়ান্ত তালিকায় আরও ৭ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬৫ লক্ষের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায়। তবে এখনও ভাগ্য ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ মানুষের, যাঁদের নিষ্পত্তি হয়নি। ফলে সাপ্লিমেন্টারি তালিকায় আরও নাম সংযুক্ত হতে পারে। তবে রাজ্যের শাসকদল তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের কেন্দ্রগুলিতেও হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে।  (West Bengal SIR Final List)

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে নাম বাদ গিয়েছে  ৪৭ হাজার ১১১ জনের। এখনও সেখানে ভাগ্য ঝুলে রয়েছে ১৪ হাজার ১৫৪ জন ভোটারের, যাঁদের নথি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। ২০২১ সালের উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন মমতা। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি-র প্রিয়ঙ্কা টিবরেওয়াল। (West Bengal SIR Voter Final List)

অন্য দিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বিবেচনাধীন ৩২ হাজার ৩৭৮ জন। খসড়া তালিকায় ১ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জনের নাম ছিল। বর্তমানে নাম রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯ জনের। এদিন ফিরহাদ বলেন, "ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পান, যতই বাঙালি ভোট কাটুন, বাংলাকে কাটতে পারবে না। আমরা ভারতীয় আমরা প্রমাণ করব এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনও অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। আমরা একসঙ্গে থাকব। আমরা ভারতীয়, ভারতে ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা নই।"

রাসবিহারী বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৬৯। খসড়া তালিকায় ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম। এখনও যাচাই হয়নি ৮১৫৭টি নাম। বালিগঞ্জে ২৯১টি বুথের মধ্যে খসড়া তালিকায় ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের নাম। এখনও ২৩ হাজার ৯৬৮ জনের নাম যাচাই করা হয়নি।

বাবুল সুপ্রিয়র কেন্দ্র বালিগঞ্জে বিবেচনাধীন ২৩ হাজার ৯৬৮ জনের। খসড়া তালিকায় নাম ছিল ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের। বর্তমানে নাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৮ জনের।

দেবাশিস কুমারের কেন্দ্র রাসবিহারীতে বিবেচনাধীন ৪ হাজার ১৫৭ জন। খসড়া তালিকায় নাম ছিল ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের। এখন ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম রয়েছে।

দক্ষিণ কলকাতা মিলিয়ে দেখা যাচ্ছে ৭৮ হাজার ৬৫৭ জনের নিষ্পত্তি হয়নি এখনও। 

এদিন ফিরহাদ বলেন, ""

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"
West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget