West Bengal News Live Updates: দুপুর ৩ টের মধ্যে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে কমিশনের সদর দফতরে তলব
West Bengal News: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
রাজ্যে নিপা আক্রান্ত নার্সের মৃত্যু। নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু। বারাসাতের নারায়না হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে নিপা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি। কয়েকদিন পর আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন নার্স। ফের কোমায় চলে যান, আজ মৃত্যু নার্সের। 'ওই নার্স নিপা সংক্রমণ থেকে মুক্ত হয়ে গেছিলেন', হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি স্বাস্থ্য দফতরের।
আর জি কর মেডিক্যালে জোড়া অভিযোগ ঘিরে তুলকালাম। প্রসূতি বিভাগ ও সদ্যোজাত শিশু বিভাগে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সদ্যোজাতের সিজারের সময় পা ভেঙে যাওয়ার অভিযোগ। চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ। চিকিৎসকদের গাফিলতি নেই, রিপোর্ট তলব হাসপাতাল কর্তৃপক্ষের।
জয়নগরের পর এবার কাকদ্বীপ। ফের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার। এবার কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মনটুরাম পাখিরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার। একদিকে এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করছে তৃণমূল। পাল্টা একে তৃণমূলেরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি।
মুর্শিদাবাদের বেলডাঙা পর্যন্ত পদযাত্রা হুমায়ুন কবীরের। পলাশি থেকে রেজিনগর পর্যন্ত বাইকে গেলেন হুমায়ুন কবীর। সমর্থকদের নিয়ে বাইকে রেজিনগরে হুমায়ুন কবীর। রেজিনগর থেকে বেলডাঙা পর্যন্ত হেঁটে গেলেন হুমায়ুন।
চিকিৎসক মৃত ঘোষণার পর বাঁচল প্রাণ! অ্যাম্বুল্যান্স টেকনিশিয়ানের চেষ্টায় প্রাণ বাঁচল ১৪ বছরের কিশোরীর। কাঁথিতে চিকিৎসকের মৃত ঘোষণার পর সৎকারের প্রস্তুতি, আইসিইউ অ্যাম্বুল্যান্স টেকনিশিয়ানের তৎপরতায় বাঁচল প্রাণ। মৃত্যুর মুখ থেকে ফিরে এল ১৪ বছরের কিশোরী। পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। একাধিক হাসপাতাল ঘুরে তমলুকের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় কিশোরীকে। বেঁচে আছে কিশোরী, বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল। লিখিত অভিযোগ পেলে তদন্ত, জানালেন হাসপাতাল সুপার।
'আনম্যাপড্' ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন? 'আনম্যাপড্ ভোটারদের বৈধতা প্রমাণ করতে একটি ফিল্ড এনকোয়ারি রিপোর্ট হাতে পাওয়া গেছে', যেখানে ৫ জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে, দাবি BLO ঐক্য মঞ্চের। ওই রিপোর্টে রয়েছে সংশ্লিষ্ট BLO, সুপারভাইজার ও ERO-র সইয়ের নির্দিষ্ট জায়গা। নথি সংক্রান্ত সমস্ত দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন। কোথা থেকে মিলল এই সংক্রান্ত নথি? খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে কমিশন।
দুই সন্তানের মধ্যে বয়সের ফারাক এক মাসেরও কম! SIR-স্ক্রুটিনি চলাকালীন কলকাতার মেটিয়াবুরুজে ৫৫ নম্বর বুথে দেখা গেল আজব কাণ্ড। 'এক কন্যা সন্তানের জন্মের তারিখ ১৯৯০ সালের ৫ ডিসেম্বর'। 'অন্য সন্তানের জন্মের তারিখ ১৯৯১ সালের পয়লা জানুয়ারি'। ২ সন্তানের মধ্যে জন্মের ফারাক এক মাসেরও কম, বলছে ভোটারের দেওয়া তথ্য। ওই ব্যক্তির ১০ জন সন্তানের মধ্যে বেশিরভাগ সন্তানের জন্মের তারিখ পয়লা জানুয়ারি, খবর কমিশন সূত্রে।
West Bengal News Live : দুপুর ৩ টের মধ্যে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে কমিশনের সদর দফতরে তলব
মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব। দুপুর ৩ টের মধ্যে দিল্লিতে কমিশনের সদর দফতরে তলব। কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
West Bengal SIR News Live : কালই রাজ্যে শেষ হবে SIR শুনানি, তার আগে আজ দিল্লিতে ভিডিও কনফারেন্স মুখ্য নির্বাচন কমিশনারের
কালই রাজ্যে শেষ হবে SIR শুনানি। তার আগে আজ দিল্লিতে ভিডিও কনফারেন্স মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। ভিডিও কনফারেন্সে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল । বৈঠকে থাকবেন রাজ্যের রোল অবজার্ভার এবং জেলা নির্বাচনী আধিকারিকরাও। গত সোমবার SIR প্রক্রিয়ার সময়সীমা ৭ দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই ১৪ দিন পিছিয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। SIR শুনানি শেষের পর ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি।























