কলকাতা:আজ রবিবার দক্ষিণবঙ্গের গুটিকয়েক জায়গায় হালকা ও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে অধিকাংশ জায়গাতেই শুষ্ক আবহাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যে আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম। বাড়বে শুধুই গরম ও অস্বস্তি। কী বলছে আইএমডি ? দেখুন একনজরে।
আরও পড়ুন, "এনাফ ইজ এনাফ..", ভোট প্রচারে এসে হুঙ্কার প্রধানমন্ত্রীর, আজ পশ্চিমবঙ্গে প্রচারে যোগী
১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আদ্র আবহাওয়া থাকবে
উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যের অধিকাংশ জায়গাতে শুষ্ক আবহাওয়া। মূলত উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত ০.৯ কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে অঞ্চলের উপর প্রধানত শুষ্ক পশ্চিমী থেকে উত্তর পশ্চিমী বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আদ্র আবহাওয়া থাকবে বলেই আশঙ্কা করা হয়েছে।
৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়ার্স অবধি বৃদ্ধি পেতে পারে
আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা), ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়ার্স অবধি বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পরামর্শ, ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে সকাল ১১ টা থেকে বিকেল চারটে দীর্ঘ সময় বাইরে কাজ করা থেকে এড়িয়ে চলুন। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খান।
দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া ?
আজ রবিবার হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের জন্য। তবে ১৩ এপ্রিল থেকে একেবারে ১৬ তারিখ অবধি ফের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। ১৩ এপ্রিল দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় হালকা ও মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে উষ্ণ এবং জলীয়বাস্প পূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরশুদিন। বিশেষত এই গরম অনুভূতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে।
কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে ?
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
