এক্সপ্লোর

CBSE 12th Result 2026: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশের ফলাফল, পাশের হার ৮৫ শতাংশের কিছু বেশি, কোন ওয়েবসাইটে দেখবেন?

CBSE 12th Result: উচ্চ মধ্যমিকের ফল প্রকাশের আগে আজ প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফলাফল। সিবিএসইর তরফে জানানও হয়েছে তাদের ওয়েবসাইটে এই ফল দেখা যাচ্ছে।

কলকাতা: আগামিকাল ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। তার আগে আজ প্রকাশিত হল সিবিএসই (Central Board of Secondary Education) দ্বাদশের ফলাফল। সিবিএসই (Central Board of Secondary Education) -র তরফে জানানো হয়েছে তাদের ওয়েবসাইটে এই ফল দেখা যাচ্ছে। cbse.gov.incbseresults.nic.in , এই দুই ওয়েবসাইটে দেখা যাচ্ছে সিবিএসই দ্বাদশের ফলাফল।

আরও পড়ুন: ১ নম্বরও কাটতে পারেনি পরীক্ষক, "আমার আশা ছিলই আমি ফার্স্ট হব", বলছে ISC-তে প্রথম হওয়া অনুষ্কা!

আজ মে মাসের ১৩ তারিখ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যে সব ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া সিনিয়র স্কুল সার্টিফিকেট (AISSC) পরীক্ষায় অংশ নিয়েছিল, তারা cbse.gov.incbseresults.nic.in -এর মতো অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে তাদের স্কোরকার্ড দেখতে পাবে। এ ছাড়াও DigiLocker বা UMANG পোর্টালেও দেখা যাবে রেজাল্ট।

CBSE (Central Board of Secondary Education) -এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গত বছরের তুলনায় এই বছর কমে গিয়েছে পাশের হাত। গত বছরে এই পরীক্ষায় পাশ করেছিল ৮৮.৩৯ শতাংশ। এবারে সব মিলিয়ে পাশ করেছে ৮৫.২০ শতাংশ ছাত্রছাত্রী। ভারত ও বিদেশের হাজার হাজার পরীক্ষা কেন্দ্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই পরীক্ষা হয়। কয়েক লক্ষ ছাত্রছাত্রী এবারের এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

আরও পড়ুন: দশম শ্রেণীর অর্হণ ভেবেছিল মোটামুটি একটা রেজাল্ট হবে, ৪৯৯ পেয়ে 'অবাক' ICSE-র টপার!

সিবিএসই (Central Board of Secondary Education) -র তরফে জানানো হয়েছে অনলাইনে যে সব ছাত্রছাত্রীরা নিজেদের মার্কশিত দেখতে চাইছে, তারা সিবিএসই (Central Board of Secondary Education) -র দুই ওয়েবসাইট বা ডিজিলকার অথবা উমঙ্গ অ্যাপে রোল নম্বর, স্কুলের নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে লগইন করতে হবে। তবেই তারা তাদের নম্বর দেখতে পাবে।

জানা গিয়েছে, এবারের সিবিএসই (Central Board of Secondary Education) দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য মোট ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন ছাত্রছাত্রীর নাম নথিবদ্ধ করা হয়েছিল। এর মধ্যে ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন। ফলে পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৮৫.২০ শতাংশ। এবারের পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৮৮.৮৬ শতাংশ ও ছাত্রদের পাশের হার ৮২.১৩ শতাংশ। সব ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীরাই পাশ করেছে এবারের পরীক্ষায়।

Education Loan Information:
Calculate Education Loan EMI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NEET Re-Exam: আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Success Story: মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য চারু পাণ্ডের, প্রস্তুতির কোন কৌশলেই বাজিমাত?
মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য চারু পাণ্ডের, প্রস্তুতির কোন কৌশলেই বাজিমাত?
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল
স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল
NEET Question Paper Leak: NEET থেকে CBSE- প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক বিতর্ক, দায় স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
NEET থেকে CBSE- প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক বিতর্ক, দায় স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
Advertisement

ভিডিও

Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? ABP Ananda Live
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget