এক্সপ্লোর

Student Scholarship : PM যশস্বী স্কলারশিপে পাবেন মোটা টাকার আর্থিক সাহায্য, কারা আবেদনের যোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবেন ?

PM YASASVI Scholarship : ছাত্র-ছাত্রীর এবার পাবেন পিএম যশস্বী স্কলারশিপ। এই প্রকল্পের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের অগ্রগতি সাধন করা। কারা আবেদনের যোগ্য ?

কলকাতা : দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বর্তমান সময়ে শিক্ষার খরচও ক্রমাগত বেড়েই চলেছে। এতে সমস্যায় পড়ছেন গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। মেধাবী হওয়া সত্ত্বেও পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তাই, কেন্দ্রীয় সরকার এই ধরনের ছাত্র-ছাত্রীদের জন্য 'পিএম যশস্বী বৃত্তি প্রকল্প' (PM YASASVI Scholarship) নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ারা আর্থিক সাহায্য পাবেন।

PM যশস্বী স্কলারশিপ স্কিম কী?

পিএম যশস্বী স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প। এটি সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক (Ministry of Social Justice and Empowerment) দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের অগ্রগতি সাধন করা। এই বৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলের ফি, বই, স্টেশনারি এবং অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা কঠোর পরিশ্রম করেন ও জীবনে সাফল্য অর্জন করতে চান কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে এই প্রকল্পের অধীনে সরকার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। এতে কোনও দুশ্চিন্তা ছাড়াই ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা সম্পন্ন করতে পারবেন।

কোন ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পটি ওবিসি (OBC), ইবিসি (EBC) এবং ডিএনটি (DNT) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। কেবলমাত্র যে সকল শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করেন, কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে, তাঁরা এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। সরকারের ভাবনা, সবার শিক্ষার অধিকারী আছে। শিক্ষায় সকলে সমান সুযোগ পেলেই জাতীয় অগ্রগতি সম্ভব, অন্যথায় দেশও পিছিয়ে থাকবে। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

কত টাকা সাহায্য দেওয়া হবে?

১. নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পেতে পারেন। 

২. একাদশ ও দ্বাদশ শ্রেণির  ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা পেতে পারেন। 

৩. পরবর্তী স্তরের শিক্ষার ক্ষেত্রে একাডেমিক ভাতা ও হোস্টেল খরচের জন্য বার্ষিক ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। 

কলেজের পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা - 

এই প্রকল্প শুধু স্কুলের বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রকল্পের অধীনে ‘টপ ক্লাস কলেজ এডুকেশন’ নামে একটি বিশেষ কর্মসূচিও চালু আছে। এর আওতায়, যোগ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এছাড়াও, বই ও স্টেশনারির জন্য বছরে অতিরিক্ত ৫,০০০ টাকা পেতে পারেন।

কারা আবেদনের যোগ্য?

১. শিক্ষার্থীদের ওবিসি (OBC), ইবিসি (EBC) এবং ডিএনটি (DNT) শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। 
২. অভিভাবকের মোট বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। 
৩. শিক্ষার্থীকে অবশ্যই একটি স্বীকৃত সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে পড়তে হবে। 

কীভাবে আবেদন করবেন?

১. পুরো পদ্ধতিটি অনলাইনে করতে হবে। শিক্ষার্থীরা বাড়িতে বসেও আবেদন করতে পারেন। 
২.  ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) বা যশস্বী স্কলারশিপ স্কিমের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম আধার কার্ড ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। 
৩. আধার ও নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন। 
৪. এবার 'পিএম যশস্বী বৃত্তি প্রকল্প' নির্বাচন করুন। এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য পূরণ করুন নির্ভুলভাবে।
৫. স্ক্রিনে দেওয়া সব নথি স্ক্যান করে আপলোড করুন।
৬. এবার সাবমিট করুন ও অ্যাপ্লিকেশন আইডিটি নোট করে রাখুন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, চোখের কম দৃষ্টির জন্য একাধিক পরীক্ষায় ব্যর্থ, কটূক্তি শুনেছিলেন মা, লড়াই করে IPS হয়ে সাফল্যর শিখরে নবনীত
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, চোখের কম দৃষ্টির জন্য একাধিক পরীক্ষায় ব্যর্থ, কটূক্তি শুনেছিলেন মা, লড়াই করে IPS হয়ে সাফল্যর শিখরে নবনীত
NEET Re-Exam: আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Success Story: মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য চারু পাণ্ডের, প্রস্তুতির কোন কৌশলেই বাজিমাত?
মাত্র ২৩ বছর বয়সেই ১৯টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য চারু পাণ্ডের, প্রস্তুতির কোন কৌশলেই বাজিমাত?
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল
স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget