Madhyamik Results 2020 LIVE Updates: একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি, পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী

WB Madhyamik Results 2020 LIVE | WBBSE Madhyamik Results Announced: মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 15 Jul 2020 02:52 PM

প্রেক্ষাপট

কলকাতা: আর কয়েকঘণ্টার অপেক্ষা। সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, অন্যান্যবারের...More

একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি। ১০ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি। ১১ থেকে ৩১ অন্য স্কুলে চলবে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর এবার ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ১-১০ অগাস্ট পর্যন্ত নিজেদের স্কুলে ভর্তি হওয়া যাবে। অন্য স্কুলে ভর্তি হওয়া যাবে ১১ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত।