এক্সপ্লোর

BJP Manifesto for West Bengal 2026 : 'প্রতি মাসে ১-৫ তারিখের মধ্যে সব মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা', বড় 'সংকল্প' বিজেপির

BJP Manifesto for West Bengal 2026 : বিজেপির ইস্তেহার 'ভরসার শপথ' প্রকাশ করেন শাহ

কলকাতা : কলকাতা : সম্ভাবনা ছিলই। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে 'লক্ষ্মীর ভাণ্ডার' ও 'যুবসাথীর' মতো জনমুখী প্রকল্পের মোকাবিলায় বিজেপি বড় কোনও উদ্যোগ নিতে পারে বলে। বিজেপি 'সংকল্প পত্র' প্রকাশের আগে এবিপি আনন্দ সূত্রের খবরে সেই ইঙ্গিতও ছিল। হলও তাই। 'বিজেপি সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩ হাজার টাকা সব মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।' এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এদিন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শান্তনু ঠাকুরদের উপস্থিতিতে বিজেপির ইস্তেহার 'ভরসার শপথ' প্রকাশ করেন শাহ।

গত বিধানসভা ভোটে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে বড় সাফল্য দিয়েছিল। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতা ধরে রেখেছিল রাজ্যের শাসক দল। এবারও সেই লক্ষ্মীর ভাণ্ডারের কথা বিভিন্ন সমাবেশে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, বলাই যায়, এবারও তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে মহিলা ভোট লাভে বাজিমাত করতে চাইছে। প্রত্যাশা মতোই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দের পরিমাণও। এই স্কিমে একলাফে অনেকটা টাকা বেড়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে ৫০০ টাকা । অন্তর্বর্তী বাজেটেই এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। সাধারণ মহিলাদের জন্য মাসে ১৫০০ টাকা করে, এসসি-এসটি-দের ১৭০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শুধু তা-ই নয়, এই প্রকল্প সারা জীবন চলবে বলেও বারবার আশ্বাস দিয়ে চলেছেন তৃণমূলনেত্রী। এই পরিস্থিতিতে রাজনৈতিক ওয়াকিবহাল মহল দাবি করছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপির চাপ বাড়াতে পারে এবারও। সেকথা বিলক্ষণ আঁচ করতে পেরেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই আবহে এবার মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে বিজেপি দেবে বলে আশ্বাস দিলেন অমিত শাহ। উভয় দলের এই ঘোষণার পর এখন দেখার, কারা মহিলা ভোট বেশি টানতে পারে। ৪ মে এই চিত্র স্পষ্ট হবে। এদিকে, মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যে যুবক-যুবতীদের জন্যও এদিন ঘোষণা করেন শাহ। 'বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে' বলে ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত, যুবসাথী প্রকল্পে সম্প্রতি প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে । যা তৃণমূলকে ডিভিডেন্ড দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহিল। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Brigade Oath Taking Ceremony: ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন মঞ্চের অদূরে শহিদ বেদি, শ্রদ্ধার্ঘ্য মোদি-শাহর
ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন মঞ্চের অদূরে শহিদ বেদি, শ্রদ্ধার্ঘ্য মোদি-শাহর
Suvendu Adhikari: '১০ বছর পর SSC হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন...', কী দাবি চাকরিপ্রার্থীদের ?
'১০ বছর পর SSC হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন...', কী দাবি চাকরিপ্রার্থীদের ?
Dilip Ghosh: সরকারের একজন মন্ত্রী হিসেবে, কোন দফতর পেলে খুশি হবেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ
সরকারের একজন মন্ত্রী হিসেবে, কোন দফতর পেলে খুশি হবেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ
Suvendu Adhikari Oath Taking: কেউ শোনালেন গান, কারও চোখে জল, কারও প্রতিজ্ঞাপূরণ! ব্রিগেড দেখল ব্যতিক্রমী ছবি
কেউ শোনালেন গান, কারও চোখে জল, কারও প্রতিজ্ঞাপূরণ! ব্রিগেড দেখল ব্যতিক্রমী ছবি
Advertisement

ভিডিও

Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?
Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল
Suvendu Adhikari: পঁচিশে বৈশাখে নতুন ইতিহাস! ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারী, সাক্ষী থাকলেন নরেন্দ্র মোদি
Dilip Ghosh Oath: মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ
Suvendu Adhikari Oath Ceremony | পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Today Live Updates: ব্রিগেডে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন তিনি
ব্রিগেডে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন তিনি
Suvendu Adhikari PA Death: বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
Amit Shah : কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে ?
কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে ?
WB madhyamik result : এবার মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কে? কত পেলেন?
এবার মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কে? কত পেলেন?
Amit Shah in Bengal: বিজেপির মুখ্যমন্ত্রী কে? আজ বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অমিত শাহ!
বিজেপির মুখ্যমন্ত্রী কে? আজ বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অমিত শাহ!
TMC Leader Arrested: খুনের চেষ্টা, পুলিশকে মারধর, বন্দুক হাতে শাসানি- ২৪ ঘণ্টায় তৃণমূলের ৪ নেতা গ্রেফতার
খুনের চেষ্টা, পুলিশকে মারধর, বন্দুক হাতে শাসানি- ২৪ ঘণ্টায় তৃণমূলের ৪ নেতা গ্রেফতার
Samik Bhattacharya : পালাবদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শমীক ভট্টাচার্য ! কী কারণ?
পালাবদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শমীক ভট্টাচার্য ! কী কারণ?
Dilip Ghosh: নতুন মন্ত্রিসভায় কে কোন দফতর পাবেন, কী বলছেন দিলীপ ঘোষ?
নতুন মন্ত্রিসভায় কে কোন দফতর পাবেন, কী বলছেন দিলীপ ঘোষ?
Embed widget