এক্সপ্লোর

Suvendu Adhikari: বিকেলেই শান্তিকুঞ্জ থেকে কলকাতার দিকে রওনা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে কাল ? গাড়িতে ওঠার আগে বললেন..

CM Suvendu Adhikari On Modi: মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির বাইরে জনজোয়ার, কী বললেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ?

পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী হিসেবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছাস সকলের। কেউ নিয়ে এসেছিলেন উপহার, কারও হাতে ছিল রুপোর শাঁখ।কাল রাতেই কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে  শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুটি গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমে মন্ত্রীসভার বৈঠক করবেন। এরপর প্রশাসনিক বৈঠক রয়েছে। রওনা হওয়ার সময়  মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা পেয়েছে। ভয় আউট, ভরসা ইন। মোদিজি ভরসা দিয়েছে। মানুষ সাহস পেয়েছে। দায়িত্ব অনেক। কাজ করতে হবে। 

আরও পড়ুন,  ‘মানুষ বিমুখ হয়েছে…বুঝে নিক, এরপর’ ! দাবি কল্যাণের" target="_self">  ‘মানুষ বিমুখ হয়েছে…বুঝে নিক, এরপর’ ! দাবি কল্যাণের

সোমবার থেকেই শুরু করে দেবেন কাজ। তার আগে আজ কাঁথির বাড়ি থেকে কলকাতার দিকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাইরে শুভানুধ্যায়ীদের ঢল। উপহার নিয়ে এলেন অনেকে।কাঁথির এই বাড়ি থেকে সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসেবে আগে অনেকেই বেরিয়েছেন, আর রবিবার বেরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে শনিবার রাত থেকেই ঢল নামে শান্তিকুঞ্জের বাইরে। রবিবার সকালেও দেখা যায় একই ছবি।  পদ্ম দিয়ে একেবারে ফুলের বুকে বানিয়ে এনেছেন। নানাধরনের ফুলের স্তবক অনেকেই এনেছেন। এছাড়াও আরও অনেক উপহার এনেছেন।  

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎপ্রার্থী শঙ্খ হাতে রেখেই বলেন, আমরা এটা (শঙ্খ) কিনে রেখে দিয়েছিলাম এই মুহূর্তের জন্য।  প্রায় ৩ মাস আগে এটা তৈরি করে নিয়ে এসেছি আজকের মুহূর্তের জন্য, এটা তুলে ধরব। কারণ এটা মনে হয় জানাই ছিল। কলকাতার উদ্দেশে রওনা দিতে বিকেল ৫টা নাগাদ, বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী।  বাড়ির উল্টোদিকে তাঁর অনুগামীরা, যারা জড়ো হয়েছেন, তাঁদের দেখা করতে গেলেন। অনুগামীদের সঙ্গে দেখা করতে। অনুগামীরা এগিয়ে আসছেন। বাড়ির ঠিক উল্টোদিক একটি বাড়িতে আয়োজন করা হয়েছে। সেখানে অনুগামীরা জড়ো হয়ে রয়েছে।  

নীচে মেজ ছেলে যখন জনতার মাঝে, তখন 'শান্তিকুঞ্জে'র তিন তলায় দাঁড়িয়ে বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী আছেন শান্তিকুঞ্জের ৩ তলায়। হাত না়ড়ছেন, পরিবারের সদস্যরা দাঁড়িয়ে আছে। তারা দেখছেন, শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার পথে এদিনও মুখ্যমন্ত্রীর গাড়ি যে পথে এসেছে, সেখানেও রাস্তার দুই ধারে দেখা গেছে সমর্থকদের ভিড়।বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। নন্দকুমারে বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে হাঁটেন মুখ্যমন্ত্রী। কোথাও আবার গাড়ি থেকেই হাত নাড়লেন, এরপর কোলাঘাটে নিজের অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget