ABP-CVoter Exit Poll Results 2021 Live : কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
Kerala, Tamilnadu, Assam Exit Poll Results 2021 Live: কেরল, তামিলনাড়ু, অসমে ক্ষমতায় কারা? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে EXIT POLL?

প্রেক্ষাপট
কলকাতা : পশ্চিমবঙ্গের পাশাপাশি একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে দেশের আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির জনগণ আগামী পাঁচ জন্য কাদের মসনদে বসাবেন সেটাও জানা...More
তামিলনাড়ুতে কোন দল কত ভোট পেতে পারে, সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, DMK আর কংগ্রেস জোট পেতে পারে ৪৬.৭ শতাংশ ভোট। AIADMK ও বিজেপির জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৪.৫ শতাংশ ভোট।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের দল DMK ও কংগ্রেস জোট।বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ১৬০ থেকে ১৭২টি আসন পেয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে DMK আর কংগ্রেস জোট। ৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে AIADMK ও বিজেপির জোট। প্রথমবার ভোটে লড়ে অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মইয়ম অর্থাৎ MNM জিততে পারে ০ থেকে ৪টি আসন। একদা জয়ললিতার ছায়াসঙ্গী, শশীকলার দল আম্মা মাক্কাল মুনেত্রা কজগম বা AMMK-এর ঝুলিতে যেতে পারে ১ থেকে ৫টি আসন।