এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে সুলভ শৌচালয় থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ! গ্রেফতার বিহারের বাসিন্দা

Kolkata News: কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অর্থাৎ STF- এর জালে বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ। স্ট্র্যান্ড রোডের সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত এই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : সুলভ শৌচালয় থেকে উদ্ধার অস্ত্র। কলকাতার স্ট্র্যান্ড রোডে ঘটেছে এই ঘটনা। গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। ভোটের মুখে শহর কলকাতার স্ট্র্যান্ড রোডের মতো এলাকায় শৌচালয় থেকে এভাবে পিস্তল, গুলি-সহ একজন গ্রেফতার হওয়ায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই বিধানসভা নির্বাচন। এপ্রিলেই ২ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। তার আগে এ হেন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। 

কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অর্থাৎ STF- এর জালে বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ। স্ট্র্যান্ড রোডের সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত এই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। বিহারের বাসিন্দা মহম্মদ ইউসুফের কাছ থেকে তল্লাশি করে পাওয়া গিয়েছে পিস্তল, গুলি, ম্যাগাজিন। ভোটের আগে এভাবে খাস কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি 7MM পিস্তল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ম্যাগাজিন, ১৮টি 8MM কার্তুজ, ২২টি 7.6MM কার্তুজ। 

শহর কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। আর এই ধরনের ঘটনায় বিহারের বাসিন্দাদের গ্রেফতারির ঘটনাও এই প্রথম নয়। কলকাতায় অস্ত্র উদ্ধারের সঙ্গে যে বিহার যোগ রয়েছে, তা এর আগেও বহুবার স্পষ্ট হয়েছে কলকাতা পুলিশের একাধিক অভিযানে। তবে এবার ভোটের আগে শহরে অস্ত্র উদ্ধার হওয়ায় একটা বাড়তি চিন্তা থাকছেই। এবার পশ্চিমবঙ্গে ভোট ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। আর ভোট গণনা হবে আগামী ৪ মে। ২৯৪টি বিধানসভা রয়েছে পশ্চিমবঙ্গে। 

এবার পশ্চিমবঙ্গে নিরাপদে এবং সুষ্ঠু নির্বাচন করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসেছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। বেশ কয়েকটি জায়গায় নাকা চেকিংয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ টাকা। ভোটের আগে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে রাজ্যে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেইসব প্রশ্নের উত্তর জানতে শুরু হয়েছে তদন্তও। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে আর বেশিদিন বাকি নেই। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ে এভাবে টাকা উদ্ধার হওয়ার ঘটনায় স্বভাবতই উঠছে অনেক প্রশ্ন, নিরাপত্তা নিয়েও বাড়ছে চিন্তা। 

নাকা চেকিংয়ে যে শুধু টাকা উদ্ধার হচ্ছে তা কিন্তু নয়। সম্প্রতি নাকা চেকিংয়ে ব্যাপক সাফল্য এসেছে কোচবিহারে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। এই অস্ত্র কারা পাঠাল, কারা কোথায় নিয়ে যাচ্ছিল, কী করা হবে এইসব অস্ত্র দিয়ে - উঠছে অনেক প্রশ্ন। মেখলিগঞ্জ থানার অন্তর্গত চ্যাংড়াবান্ধাবাহা বাইপাস এলাকায় নাকা চেকিংয়ের সময়, একটি গাড়ি আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে পুলিশ ৬টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এর কিছুদিন আগে দুর্গাপুরের বুদবুদ থানার মানকরে নাকা চেকিংয়ে উদ্ধার করা হয়েছে ১০ লক্ষেরও বেশি টাকা। ২ ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। এক জনের কাছে মিলেছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। আরেকজনের থেকে কাছে মিলেছে ৮ লক্ষ টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে সুলভ শৌচালয় থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ! গ্রেফতার বিহারের বাসিন্দা
ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে সুলভ শৌচালয় থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ! গ্রেফতার বিহারের বাসিন্দা
West Bengal Assembly Election 2026: ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে সুলভ শৌচালয় থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ! গ্রেফতার বিহারের বাসিন্দা
West Bengal Assembly Election 2026: ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে সুলভ শৌচালয় থেকে উদ্ধার প্রচুর অস্ত্র ! গ্রেফতার বিহারের বাসিন্দা
Suvendu Adhikari : 'ওঁর এত চিন্তা কেন, আমার সঙ্গে তো মাত্র ১৬ জন লোক...', মমতাকে খোঁচা শুভেন্দুর
'ওঁর এত চিন্তা কেন, আমার সঙ্গে তো মাত্র ১৬ জন লোক...', মমতাকে খোঁচা শুভেন্দুর
Malda Mothabari News: মোথাবাড়ির ভয়াবহ পরিস্থিতি জানাননি উপরমহলে, মালদার ADM-কে শোকজ, ঘটনার আগের দিনের ভিডিও ভাইরাল
মোথাবাড়ির ভয়াবহ পরিস্থিতি জানাননি উপরমহলে, মালদার ADM-কে শোকজ, ঘটনার আগের দিনের ভিডিও ভাইরাল
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Embed widget