এক্সপ্লোর

Kolkata Traffic: টানা ১৬ ঘণ্টা নিয়ন্ত্রিত যান চলাচল কলকাতায়, শপথ গ্রহণের দিন কোন কোন রাস্তায় 'No Entry'?

Oath Taking Ceremony: আগামিকাল ভোর সাড়ে ৪ টে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টানা ১৬ ঘণ্টা এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই জানা গিয়েছে। এ ছাড়াও ৯ মে একাধিক জায়গায় পার্কিংও বন্ধ থাকবে।

কলকাতা: ২৫ বৈশাখ, বাঙালির জীবনের একটা অন্য রকম অনুভূতি নিয়ে আসে। আর এই বছরের ২৫ বৈশাখ বাঙালি সাক্ষী হতে চলেছে আর একটি বিষয়ের। কারণ, ওই দিনই শপথ নেবে বিধানসভা নির্বাচনে সদ্য বিজয়ী বিজেপির মন্ত্রিসভা। সেই বিষয়কেই উপলক্ষ্য করে ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল এই অনুষ্ঠানে উপস্থিতি থাকতে শহরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর সেই কারণেই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: সিংহ স্থির বলে কেউ লাথি মারবে ভাবলে ভুল করছে, আমরাও তৃণমূলের ভাষায় কথা বলতে জানি: শমীক ভট্টাচার্য

জানা গিয়েছে আগামিকাল ভোর সাড়ে ৪ টে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টানা ১৬ ঘণ্টা এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই জানা গিয়েছে। কলকাতা ট্র্যাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ৯ মে একাধিক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসপ্ল্যানেড র‌্যাম্প, কে.পি. রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়েতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

এ ছাড়াও ওই দিন ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় যে কোনও ধরনের পণ্যবাহী গাড়ির চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও কিছু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি চলতে পারবে। যেমন, এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি, সিএনজি -র গাড়ি, পেট্রোলিয়ামের গাড়ি, তেলের গাড়ি, লুব্রিক্যান্ট বহনকারী গাড়ি, অক্সিজেনের গাড়ি, শাকসবজির গাড়ি, ওষুধের গাড়ি, ফলের গাড়ি, মাছের গাড়ি ও দুধের গাড়ি।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় কে কোন দফতর পাবেন, কী বলছেন দিলীপ ঘোষ?

৯ মে একাধিক জায়গায় পার্কিংও বন্ধ থাকবে। সেই কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশবিশেষ, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও লাভার্স লেনে পার্কিং করা যাবে না।

অন্য যে কোনও যানবাহন, ঠেলাগাড়ি ও ট্রাম সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। পুলিশ জানিয়েছে, এই নিয়ম কার্যকর থাকবে ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
FIFA Football World Cup 2026: বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
Embed widget