এক্সপ্লোর

PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ

Yuvasathi Scheme : মাসে দেড় হাজার টাকা বেকার ভাতার জন্য নাম তুলেছেন 'বাংলার যুবসাথী' প্রকল্পে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে হাজির রাজ্য সরকারের 'বাংলার যুবসাথী' প্রকল্পের উপভোক্তা। নরেন্দ্র মোদির টানে জলপাইগুড়ি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলে এসেছেন যুবক কল্যাণ সরকার। গ্র্যাজুয়েট কল্যাণ পেশায় কৃষক। মাসে দেড় হাজার টাকা বেকার ভাতার জন্য নাম তুলেছেন 'বাংলার যুবসাথী' প্রকল্পে।

এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে কল্যাণ বলেন, "আমি মোদিজির অনেক বড় ভক্ত। ছোট থেকেই আমার ইচ্ছা ছিল মোদিজিকে সাক্ষাতে দেখব বলে। গত পরশু দিন পর্যন্ত ইচ্ছা ছিল আসব। কোনও কারণে আমার কাছে টাকা ছিল কম। তারজন্য আমি সাহস পাচ্ছিলাম না আসব কি না। তারপর রাতে দেখি যুবসাথীর ১৫০০ টাকা চলে এসেছে। আমি সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারব। আমার খরচার টাকা হয়ে গেছে। তারপর ওই টাকাতেই এখানে এসেছি। হ্যাঁ যুবসাথীর জন্য আবেদন করেছিলাম। তার কারণ, আমি পার্টি যা-ই করি, আমি পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের ছেলে। আমাদের ট্যাক্সের টাকায় ওই টাকা পাই। এখানে আমাদের সবার অধিকার আছে ওই আবেদন করার এবং টাকাটা নেওয়ার।"

কেউ উত্তরবঙ্গ থেকে কেউ দক্ষিণবঙ্গ থেকে, ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা ভোটের আগে মোদি কী বার্তা দেন তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ব্রিগেডমুখী গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। দুপুর ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী । ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। রেস কোর্সের হেলিপ্যাড থেকে নরেন্দ্র মোদি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রথমে প্রশাসনিক সভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। তারপর পরিবর্তন সঙ্কল্প সভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রিগেডে সমাবেশে যোগ দিতে এসেছেন হাজার হাজার মানুষ। ব্রিগেডের সভায় যোগ দিতে আসা এক বিজেপি সমর্থক বলেন, "আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই। রাজ্যের  উন্নতি চাই। গরিব যেসব বেকার ছেলেরা আছে, তাঁদের জন্য চাকরি চাই।" মালদা থেকে আসা এক ব্যক্তি বলেন, "আজ সকালে আমরা পৌঁছেছি। পরিবর্তন যে হচ্ছে তার সাক্ষী হিসাবে মোদিজির সভায় উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করতে চাই। সেইজন্য আমরা উৎসাহের সঙ্গে এসেছি। খুব খুশি আমরা। এই পরিবর্তন যাত্রায় আমরা সাক্ষী থাকব, যে ভুলটা আমরা ২০১১ সালে করেছিলাম। ২০১১ সালে আমরা দিদিকে নিয়ে এসেছিলাম। তার প্রায়শ্চিত্য করতে ২০২৬-এ মোদিজির সভায় থেকে সাক্ষী থাকার জন্য আমরা খুব আগ্রহী। " 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Election 2026 : প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি ! কোন জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয়-বাহিনী?
প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি ! কোন জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয়-বাহিনী?
Rudranil Ghosh : লড়াই এবার 'চেনা ময়দানে', আয় কত BJP প্রার্থী রুদ্রনীল ঘোষের ? ফৌজদারি মামলা-ঋণ নিয়ে কী জানালেন হলফনামায় ?
লড়াই এবার 'চেনা ময়দানে', আয় কত BJP প্রার্থী রুদ্রনীল ঘোষের ? ফৌজদারি মামলা-ঋণ নিয়ে কী জানালেন হলফনামায় ?
WB Assembly Election: নববর্ষেও ভোট প্রচার! কোথায়, কখন জনসভা ও রোড শো আছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের?
নববর্ষেও ভোট প্রচার! কোথায়, কখন জনসভা ও রোড শো আছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের?
Mamata Banerjee : যুবসাথীর টাকা কতদিন? আর লক্ষ্মীর ভাণ্ডারও ... বড় প্রতিশ্রুতি দিলেন মমতা
যুবসাথীর টাকা কতদিন? আর লক্ষ্মীর ভাণ্ডারও ... বড় প্রতিশ্রুতি দিলেন মমতা
Advertisement

ভিডিও

Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Oh! Calcutta: পয়লা বৈশাখে নতুন খাবারের পসরা সাজিয়ে হাজির ওহ ক্যালকাটা, একঝলকে দেখে নিন মেনুতে কী কী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget