এক্সপ্লোর

Suvendu Adhikari PA Killed: বাড়িতে পৌঁছল শুভেন্দুর আপ্তসহায়কের দেহ, চোখের জলে ভাসলেন গ্রামবাসীরা, মর্মান্তিক দৃশ্য

Chandranath Rath Killed: বৃহস্পতিবার বিকেলে নিহত চন্দ্রনাথের দেহ পৌঁছল তাঁর গ্রাম চণ্ডীপুরে। তাঁকে একবার শেষ দেখা দেখতে উপচে পড়ল ভিড়।

চণ্ডীপুর: ভোটের ফল ঘোষণা হতেই চাঞ্চল্যকর ঘটনা। বুধবার রাতে মধ্যমগ্রামে সিনেমার ধাঁচে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।

বৃহস্পতিবার বিকেলে নিহত চন্দ্রনাথের দেহ পৌঁছল তাঁর গ্রাম চণ্ডীপুরে। তাঁকে একবার শেষ দেখা দেখতে উপচে পড়ল ভিড়। গ্রামের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন। যেখান দিয়ে তাঁর শবদেহবাহী শকট গিয়েছে, সেখানেই হাজির হয়ে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। কোলাঘাট দিয়ে যখন নিহত চন্দ্রনাথ রথের দেহ যাচ্ছিল, বিজেপির কর্মী, সমর্থকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

চণ্ডীপুরের বাড়িতে চন্দ্রনাথ রথের নিথর দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। মানুষের ভিড় থিকথিক করছিল। সকলের চোখেই জল। এভাবে যে প্রিয়জনকে হারাতে হবে, তা যেন কেউ ভাবতে পারেননি।

চন্দ্রনাথ রথ। ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। বছর পাঁচেক আগে তিনি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক নিযুক্ত হয়েছিলেন। শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ। বুধবার রাত ১০.২০ মিনিট নাগাদ গুলি করে খুন করা হয় তাঁকে। মধ্যমগ্রামে রীতিমতো সিনেমার ধাঁচে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথ-কে। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকেরা জানান, ততক্ষণে প্রাণ হারিয়েছেন চন্দ্রনাথ।

বুধবার রাতে মধ্যমগ্রামে একটি বিরিয়ানির দোকানের বাইরে, দোহারিয়ার কাছে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের গাড়ির চালকও। কী কারণে খুন? শুরু হয়েছে জলঘোলা। এর নেপথ্যে গুরুতর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অনুমান কারও কারও। কেউ কেউ মনে করছেন, ভাড়াটে খুনি এনে খুন করা হয়নি তো! 

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে ব্যবহৃত গাড়ির সূত্রে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত গাড়ির নম্বর প্লেট ভুয়ো বলে সন্দেহ পুলিশের। এই নম্বর প্লেটের গাড়ি শিলিগুড়ির RTO-তে রেজিস্টার্ড, শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়িটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, মাটিগাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনার তদন্তে SIT গঠন করা হয়েছে। 

আরও পড়ুন: আইপিএলের মাঝে আচমকা মৃত্যু কোহলি-যুবরাজদের সতীর্থের! মাত্র ৩৬ বছর বয়সে মর্মান্তিক পরিণতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget